চট্টগ্রামে বৈশাখে বেড়াতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার

bcv24 ডেস্ক    ০৮:২৬ পিএম, ২০১৯-০৪-১৫    422

চট্টগ্রামে বৈশাখে বেড়াতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার

পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ধর্ষিত হয়েছে চট্টগ্রামের পটিয়ার এক কিশোরী। ওই কিশোরীকে গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম ভূইয়া জানান, গত রোববার রাতে মেয়েটিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার ভাই চমেক হাসপাতালে নিয়ে আসে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ১৫ বছর বয়সী ওই কিশোরী পটিয়া বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানার গাড়িচালক রিপনের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। গত রোববার তারা শহরে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে রিপন মেয়েটিকে তার পরিচিত একজনের বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। 

ওসি বলেন, মেয়েটি জানিয়েছে তার রক্তক্ষরণ হওয়ায় মান্নান ও নুরু নামে তার দুই বন্ধুকে দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় রিপন। পুলিশ কর্মকর্তা বোরহান বলেন, মেয়েটিকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, তা সে জানাতে পারেনি। শুধু বলেছে, ব্রিজের পর কোন এক জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। মেয়েটিকে নিয়ে জায়গাটি শনাক্ত করে অপরাধীকে গ্রেফতারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত: বন্ধুর সঙ্গে সাইকেলে চড়ে মেলায় যাওয়ার পথে চট্টগ্রামে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে চান্দগাঁও থানার আরাকান সড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জিসান উদ্দিন রায়হান (৮) চান্দগাঁও কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকার জাক্কুন সওদাগর কলোনিতে তাদের বাসা।

চান্দগাঁও থানার এএসআই সাইফুদ্দিন মানিক জানান, সকালে জিসান তার এক বন্ধুর সাথে সাইকেলে করে মৌলভী পুকুর পাড় এলাকায় বৈশাখী মেলায় যাচ্ছিল। এসময় কালুরঘাটগামী ১ নম্বর রুটের একটি বাস তাদের সাইকেলের পেছনে ধাক্কা দিলে জিসান পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তবে সাইকেল চালক তার বন্ধুটি সামান্য আহত হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত জিসানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপর চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান এএসআই সাইফুদ্দিন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত