বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১০:৪৫ এএম
নোয়াখালীর সুবর্ণচরে কথিত বন্দুকযুদ্ধে নূর ইসলাম ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে। র্যাবের দাবি, নূর ইসলাম জলদস্যু ছিলেন। গত রোববার রাতে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম ওই এলাকারই বাসিন্দা। তাঁর চার সন্তান রয়েছে। তাঁর বিরুদ্ধে সুবর্ণচরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এর আগে গত রোববার রাতেই র্যাব-১১-এর একটি দল নিজ বাড়ি থেকে নূর ইসলামকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তাঁর মা। তাঁর ছেলে কোনো
ডাকাত দলের সদস্য ছিল না বলে দাবি করেন তিনি।
নূর ইসলামের মা বলেন, নূর এলাকায় বিভিন্ন কাজকর্ম করে রুটি-রোজগার করতেন। আগে লক্ষ্মীপুরের রামগতি এলাকায় বসবাস করলেও সম্প্রতি নোয়াখালীর সুবর্ণচরে নতুন বাড়ি করে বসবাস করে আসছে নূরের পরিবার। র্যাব-১১-এর সিপিসি সাগর ভদ্র জানান, গত রোববার রাতে র্যাবের একটি দল নূরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁকে নিয়ে চরবাজারের একটি এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। সে সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে নূরের লোকজন র্যাবের প্রতি গুলি ছুড়তে শুরু করে।
আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে নূরের গায়ে গুলি লাগে। পরে নূরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। ঘটনার সময় র্যাবের দুই সদস্য আহত হন বলে দাবি করেন র্যাব কর্মকর্তা। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত