বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১০:৪৭ এএম
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত র্আল রবার্ট মিলার লালমনিরহাটে ৬ দিনব্যাপী চলমান যৌথ মহড়া এক্সারসাইজ প্যাসিফিক এঞ্জেল-২০১৯-১ পরিদর্শন করেছেন।
গতকাল সোমবার লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে চলমান এই যৌথ মহড়া পরিদর্শন করেন তিনি।
মহড়া কার্যক্রম পরিদর্শনে এলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ নজরুল ইসলাম।
পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত লালমনিরহাট জেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প এবং ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ে প্রকৌশল কার্যক্রমের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া, ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সাথে কুশলাদি বিনিময় করেন। মহড়া পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় মহড়ার সাথে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই দেশের বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম এর ভূয়শী প্রশংসা করেন।
উল্লেখ্য, এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাট এর আশেপাশের এলাকার রোগীদেরকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবাসহ ওষুধ ও সহায়ক সামগ্রী প্রদান করা হয়।
এ অনুশীলনের মাধ্যমে দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুততম সময়ে স্বাস্থ্যসেবায় করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় ধারনা প্রদান করা হচ্ছে। এছাড়াও, এই মহড়ার মাধ্যমে এই এলাকার ক্ষতিগ্রস্থ ৫টি বিদ্যালয় ভবন পূনঃনির্মাণ করা এবং স্যানিটারী সামগ্রী প্রদান করা হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত