মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৪ এএম
বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত।
সোমবার (১৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই তিন রোগের চিকিৎসার কথা ভুলে যান বলে জানিয়েছেন তিনি।
ওই স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, অদ্ভুত আমি। কোনও কিছু নিয়ে পাগল হই, দুদিন পর ভুলে যাই। ফুসফুসে কী সব ধরা পড়ছে, দৌড়োদৌড়ি ডাক্তারের কাছে, একজন নয়, দু'তিনজন স্পেশালিস্টের সঙ্গে মিটিং করা হয়ে গেল। এরপর কী জানি কী নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ফুসফুস নিয়ে যে কিছু একটা করতে হবে ভুলেই গেলাম।
তসলিমা নাসরিনের দেয়া স্ট্যাটাস:
লিভার কিডনি নিয়েও একই ঘটনা। লিভারে ফ্যাট জমতে জমতে সর্বনাশ হচ্ছে। এ দেশি স্পেশালিস্ট, ও দেশি স্পেশালিস্ট করছি। চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। ডাক্তার উপদেশ দিচ্ছেন। খুব মন দিয়ে শুনছি। তারপর মনে নেই ঘুরতে চলে গেলাম, নাকি কিছু লিখতে বা পড়তে শুরু করলাম। লিভার মাথা থেকে চলে গেল। দু তিন বছর আর লিভারের কথা মনেও পড়লো না।
সেদিন কিডনি নিয়েও টেনশানে মরে যাই মরে যাই অবস্থা। সাতদিনে সাতটা ডাক্তার দেখিয়ে ফেললাম। ডাক্তাররা প্রচুর টেস্ট দিয়েছেন করতে। আজ করব কাল করব করতে করতে একসময় ভুলেই গেলাম। এও বছর পার হবে মনে হচ্ছে। দুম করে কবে যে একদিন মরে যাব। দুদিনের জীবন, রোগ শোকের কথা ভুলে থাকাই হয়তো ভালো। উপসর্গ না থাকলে এই সুবিধা। দিব্যি বছরের পর বছর অসুখ বিসুখের কথা না ভেবেই কাটিয়ে দেওয়া যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত