বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১০:৪৮ এএম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামি ২ জুলাইয়ের মধ্যে দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ফার্মেসিতে এখন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা যাবে না।
এ ব্যাপারে ফার্মেসি মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কোম্পানিগুলো নিজ দায়িত্বে নিয়ে যাবে। ফার্মেসিগুলোর মালিকদের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদফতরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ফার্মেসিতে এ ধরনের ওষুধ একটি নির্দিষ্ট কর্নারে রেখে ‘নট ফর সেল’ বা ‘বিক্রয়ের যোগ্য নয়’ লিখে সংরক্ষণ করতে হবে। এ সময় স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব আসাদুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকার মিডিয়ার সঙ্গে একত্র হয়ে সমন্বিতভাবে এ কাজটি করবে। এ ক্ষেত্রে আমরা কেউ ভিলেন নই। ভিলেন যদি কেউ থেকে থাকে তারা হলো যারা ওষুধ বানায় এবং বিক্রি করে। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে গত ৬ মাসে ৪০৪টি ফার্মেসির বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা করা হয়েছে। এ সময় ২২ লাখ ৮১ হাজার ৪০৫ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। ৮১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত