বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৯:৩৩ এএম
জাতীয় পার্টিকে (জাপা) সফল দল হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘নেতা-কর্মীদের অভিমতের ভিত্তিতে আগামি দিনে জাতীয় পার্টি চলবে।
দলে নেতৃত্ব নির্বাচন ও কর্মসূচি প্রণয়নে তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। গতকাল সোমবার রাজধানী ঢাকার মতিঝিলের একটি মিলনায়তনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, জাপা ২৯ বছর ক্ষমতার বাইরে। অনেক ষড়যন্ত্র ও প্রতিক‚ল অবস্থা মোকাবিলা করে জাপা একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পেরেছে। দল এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সম্ভাবনাময় একটি রাজনৈতিক দলে হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এ জন্যই জাতীয় পার্টি আটটি বিভাগের নেতা-কর্মীদের অভিমত ও পরামর্শ শুনতে বিভাগীয় সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। নেতা-কর্মীরা যেন মনে করেন জাতীয় পার্টিতে তাদের মালিকানা আছে। শুধু কর্মসূচি বাস্তবায়ন করলেই হবে না। সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি। নির্বাচন শেষ, নির্বাচনি জোটও শেষ। তিনি বলেন, আজ (সোমবার) বগুড়ায় নির্বাচন হচ্ছে, জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন আর কোনও জোট নেই। আগামীতে আমরা এককভাবে নির্বাচন করবো। আর সেজন্যই দলকে আরও শক্তিশালী করতে আট বিভাগের নেতাদের অভিমত নিতেই এই আয়োজন।
যারা দলকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছেন, তাদের বাদ দিয়ে জাতীয় পার্টিকে ঢেলে সাজানো হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা, মহানগর, উপজেলা ও পৌর কমিটির নেতারা বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, সৈয়দ আবু হোসন বাবলা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবদুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পীরজাদা শফিউল্লা আল মুনির, রেজাউল ইসলাম ভ‚ইয়া, মো. আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ড. নুরুল আজহার শামীম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জাহির, দেওয়ান আলীম, নুরুল ইসলাম নুরু, সরদার শাহজাহান, আমানত হোসেন আমানত, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, নিগার সুলতানা রানী প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত