শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫১ এএম
সাকিব আল হাসান শো দেখল পুরো বিশ্ব। এক কথায় অসাধারণ। ব্যাট-বলে সব ক্ষেত্রেই আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। ৫১ পাশাপাশি তুলে নিয়েছেন ৫ উইকেট। তাও আবার মাত্র ২৯ রান দিয়ে। দুর্দান্ত পারফরম্যান্স করেও ‘ওয়ান ম্যান আর্মি শো’ বলতে নারাজ ৩২ বছর বয়সী এই তারকা। তার কাছে দলের জন্য অবদান রাখতে পারাটাই তৃপ্তির বিষয়।
সোমবার রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে ম্যাচ জয়ের পায় বাংলাদেশ। সাকিব মুশফিকুর রহিমের অর্ধশতক ছাড়াও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন। মূলত সাকিব, মোসাদ্দেক ও মেহেদী হাসান মিরাজের স্পিন খেলতে গিয়েই চাপে পড়ে যায় আফগান ব্যাটসম্যানরা। শেষ দিকে পেসাররা কয়েকটি উইকেট তুলে নেয়।
সংবাদ সম্মেললে হাজির হলেন ম্যাচ সেরা সাকিব। উপস্থিত সাংবাদিকরা দিনটাকে ‘ওয়ান ম্যান আর্মি শো’ বলেন। অন্যদিকে সাকিব বলেন, ‘এমনটা নয়। এরকম উইকেটে সবার অবদান গুরুত্বপূর্ণ, যা আজকে ছিল। আমার পারফরম্যান্স ভালো হচ্ছে আল্লাহর রহমতে, তবে সবার অবদান ছাড়া ভালো করা যেত না। সাইফউদ্দিন-মুস্তাফিজরা টুর্নামেন্টে অনেক উইকেট পেয়ে গেছে। খুব গতি বা স্কিল না থাকার পরও পেসারদের এমন অর্জন অনেক বড়।’
বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই রান পাচ্ছেন সাকিব। মাঠে নামলেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজেকে নিয়ে যাচ্ছেন সবার উপর। উইকেট শিকারির তালিকাও সেরা ১০ এ প্রবেশ করেছেন। এমন পারফরম্যান্সের রসদ যুগিয়েছেন বিশ্বকাপ পূর্ববর্তী ফিটনেস নিয়ে কাজ করে এমনটাই জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় শারীরিক ফিটনেস মানসিকভাবে অনেক সাহায্য করেছে। যেহেতু অনেক কঠোর শ্রম করেছি, ওটা আমাকে এখন মানসিক শক্তি যোগাচ্ছে। এক-দেড় মাস ফিটনেসের কাজ অনেক সহায়তা করছে। যেকোনো কঠিন পরিস্থিতিতেও ভালো সিদ্ধান্ত নিতে মানসিক ফিটনেস প্রয়োজন হয়। এছাড়া অন্যান্য কিছুতে খুব বেশি পরিবর্তন করিনি। তবে ফিটনেসের কাজটা বেশ সাহায্য করছে।’
বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। গেল দুই ম্যাচে নিজের ঘূর্ণি অস্ত্রের যথাযথ ব্যবহার করতে পেরেছেন। রানের পাশাপাশি উইকেট পাওয়ায় সন্তুষ্ট সাকিব। তিনি বলেন, ‘এটি খুবই সন্তুষ্টির। টুর্নামেন্ট যেভাবে যাচ্ছে তাতে আমি খুবই খুশি। আরও দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। বল ও ব্যাট হাতে অবদান রাখতে পারা তৃপ্তির বিষয়, এক সেক্টরে অবদান রাখার চেয়েও বেশি তৃপ্তির। আমি আমার পারফরম্যান্সকে র্যাংক করি না। কোনো কিছু অর্জন করতে পারলে ভালো লাগে।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত