শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০১ এএম
সম্প্রতি আয়োজিত হলো অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এবার ২১জন প্রার্থী জয়ী হয়েছেন। যাদের মধ্যে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম।
নির্বাচিত হওয়ার পর নিজের কাজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমার সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা। সবার সাপোর্ট না থাকলে এই জয় সম্ভব হতো না। এবার আমাদের স্লোগান ছিল ‘জিতবে ২১, হারবে না কেউ’। এই প্রত্যয়েই কাজ করতে চাই। গতবারের কর্মসূচীর মধ্যে যে কাজগুলো শেষ করতে পারিনি সেগুলো নিয়ে আবার কাজ করবো। এছাড়াও নতুন আরো পরিকল্পনা নিয়ে এবার কাজ করতে চাই।
সময় স্বল্পতার কারণে অনেক কিছু করা হয়নি, কিছুকিছু কাজে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিলো। যার কারণে আমরা সমানভাবে আলোকপাত করতে পারি নি।আমাদের প্রথম আলোচনা সভায় সেই পরিকল্পনার বিষয়বস্তু উপস্থাপন করবো।’
‘অভিনয়শিল্পী সংঘ’-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। সভাপতি পদে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন আহসান হাবিব নাসিম।
উল্লেখ্য, গত শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনের নিচতলায় সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সংখ্যা ৮১৯ জন হলেও ভোটাধিকার রয়েছে ৬০৬ জনের। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৫১৬টি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত