শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০১ এএম
নবাবনন্দিনী সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে। আর এখন হিমাচল প্রদেশের শিমলায় তাঁদের রোমান্টিক মুহূর্ত আলোচনার কেন্দ্রে।
নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ক্রাশ, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু।
এর পরেই ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। এবার শিমলায় একসঙ্গে দেখা গেল দুজনকে। দিল্লি, মুম্বাই ও উদয়পুরের শুটিং শেষে এবারের শিডিউল শিমলায়।
শুটিংয়ের ফাঁকে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন সারা ও কার্তিক। হিমাচলের ঐতিহ্যিক টুপি পরেছেন দুজনই। তাঁদের আনন্দময় মুহূর্তের ছবি এখন অন্তর্জালজুড়ে।একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সারা ও কার্তিক। কার্তিককে বাহুবন্ধনে রেখেছেন সারা। হাসিমুখে চা বা কফি পান করছেন কার্তিক। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, পাথরের ওপর বসে পাহাড় থেকে গড়িয়ে নামা জলের সৌন্দর্য উপভোগ করছেন সারা। পাশেই রোমান্টিক মুডে দাঁড়ানো কার্তিক। গেল পবিত্র ঈদুল ফিতরে মুখ লুকিয়ে একসঙ্গে শহর ঘুরে বেরিয়েছিলেন নবাবজাদি সারা আলি খান ও কার্তিক আরিয়ান। একটি মসজিদ পরিদর্শনে যান এ যুগল। দুজনের মুখই ঢাকা ছিল। অন্তর্জালে তাঁদের হাস্যোজ্জ্বল ছবি ফাঁস করেছিলেন পাপারাজ্জিরা। গতকালও শিমলায় তাঁদের মুখ ঢাকা অবস্থায় দেখা যায়।
গত মাসের শেষের দিকে সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে গাড়ির ভেতর হাতে হাত ধরে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে আলোকচিত্রীরা ক্যামেরা তাক করলে হাত দিয়ে নিজের মুখ লুকাতে দেখা যায় নবাবনন্দিনীকে।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বেঁধেছেন সারা ও কার্তিক। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবি। এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সূত্র : বলিউড বাবল
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত