শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৮ এএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ উঠে আসছে রুপালী পর্দায়। জনপ্রিয় দুই চিত্রতারকা ফেরদৌস-পূর্ণিমাকে নিয়ে এ ছবিটি বানাচ্ছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
নুজহাত ফিল্মস প্রযোজিত এ ছবিটি গেল ফেব্রুয়ারিতে নোয়াখালীতে শুরু হলেও প্রথম লটের শুটিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন ফেরদৌস-পূর্ণিমা। দুজনেই প্রচণ্ড আঘাত পান। তারপর থেমে ছিল সিনেমার কাজ। কয়েকমাস বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে ‘গাঙচিল’-এর শুটিং।
সোমবার বিকেলে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল সংবাদমাধ্যেমে এ খবর জানান। নেয়ামূল জানান, প্রথম লটে আট দিন শুটিং করতে পেরেছিলেন। তখন ২৫ শতাংশ কাজ শেষ করেছেন।
‘এক কাপ চা’ ছবির এই নির্মাতা বলেন, জুলাইয়ের প্রথম তিনদিন ফেরদৌস ভাইকে নিয়ে শুটিং করবো ঢাকায়। পরের লটে আবার শুটিংয়ে যাবো নোয়াখালীতে। সেখানে টানা ২০ দিন শুটিং করবো। ওই সময়টাতে পূর্ণিমা থাকবেন দেশের বাইরে।
সেজন্য তিনি শুটিংয়ে অংশ নিতে পারবেন না বলে জানান নেয়ামূল। বললেন, পূর্ণিমা ছাড়াই ফেরদৌস ভাইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করবো। বাকি শিল্পীরাও অংশ নেবেন শুটিংয়ে। পূর্ণিমা দেশে ফিরে তার অংশের কাজ শেষ করবেন।
‘গাঙচিল’ উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোন কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’ কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল ‘গাঙচিল’।
নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘পুরোপুরি বাণিজ্যিক ধারার হবে ‘গাঙচিল’। সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে।’ তিনি বলেন, ‘উপন্যাস-সাহিত্য নির্ভর গল্পে এখন কম ছবি নির্মিত হয়। মৌলিক গল্পের ছবি দর্শক পছন্দ করেন। সেটা মাথায় রেখেই ছবিটি করছি।’
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় শুরু হয়েছিল ‘গাঙচিল’ সিনেমার শুটিং। ফেরদৌস-পূর্ণিমার ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান প্রমুখ।
জানা যায়, ‘গাঙচিল’ ছবিতে একজন সাংবাদিকের (সাগর) চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আর পূর্ণিমা অভিনয় করবেন (মোহনা) এনজিও কর্মী হিসেবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত