ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহতের ঘোষণা রাশিয়ার

bcv24 ডেস্ক    ০৮:৩৬ পিএম, ২০১৯-০৬-২৫    564


ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রতিহতের ঘোষণা রাশিয়ার

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ উল্লেখ করে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। স্কাই নিউজ জানিয়েছে, একটি রুশ বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ এই হুঁশিয়ারি দিয়েছেন। তবে নিষেধাজ্ঞা কার্যকর হলে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। সম্প্রতি ওয়াশিংটন-তেহরান ধারাবাহিক উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে অস্থিরতা। কয়েকদিন আগেই সেখানে আরও ১ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ক’দিন আগে ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নামের একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরান। ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েও তা প্রত্যাহার করে নেন।

তবে ২২ জুন শনিবার ট্রাম্প টুইটারে জানিয়ে রেখেছিলেন, নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার প্রশাসন। সেই ঘোষণার ধারাবাহিকতায় গত সোমবার থেকে নতুন করে ইরানের সর্বোচ্চ নেতার দফতর ও সে দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকোভ বলেন, এই নিষেধাজ্ঞা শুধু উত্তেজনাই বৃদ্ধি করবে। তারচেয়ে ট্রাম্প প্রশাসনের উচিত ইরানের সঙ্গে আলোচনায় বসা। গত সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এ অবরোধকে অবৈধ বিবেচনা করছি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সঙ্গে পরমাণু নিয়ন্ত্রণ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করে ইরান। বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু গত বছর ইউরোপীয় মিত্রদের বাধা সত্ত্বেও ওই চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে ইরানের ওপর তেল রফতানিসহ বিভিন্ন বিষয়ে একের পর এক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেখান থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনার সূত্রপাত হয়। সম্প্রতি ইরানের ওপর সাইবার হামলাও চালায় যুক্তরাষ্ট্র। আর ইরানের নৌবাহিনী প্রধান গত সপ্তাহের ভূপাতিত ড্রোনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, তারা এমন ড্রোন ধ্বংস করতে সক্ষম। 

রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি বলেন, ইরান জবাব দেওয়ার প্রস্তুত এবং শত্রুপক্ষ তা জানে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ড্রোন ভূপাতিতের জবাবে তারা বিমান হামলার পরিকল্পনার পরেও পিছিয়ে আসে কারণ এতে করে ১৫০ মানুষের মৃত্যু হতে পারতো।  তবে ওই স্থানে ৩০ জন আরোহী নিয়ে থাকা একটি গোয়েন্দা বিমান ধ্বংস না করায় ইরানের প্রশংসা করেন তিনি।

ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মরিসন তেহরান সফরে গিয়ে বলেন, ওমানে ট্যাংকার বিস্ফোরণের দায় প্রায় তাদেরই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র আব্বাস মৌসাভি এর প্রতিবাদ জানিয়ে বলেন, তার এই বক্তব্য গঠনমূলক ছিল না। তিনি বলেন, মনে হচ্ছে বেক্সিট নিয়ে অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ব্রিটেন এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহায়তা নিচ্ছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত