সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:১৫ এএম
পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এ আত্মঘাতী হামলার প্রতিশোধে পাকিস্তানে ঢুকে বালাকোটে বিমান হামলা চালায় ভারত। বালাকোট হামলার পরপরই ভারত সীমান্তে পাকিস্তানের একটি ডুবোজাহাজ হঠাৎই উধাও হয়ে যায়। সেই ডুবোজাহাজ হামলা চালাতে পারে-এ আশঙ্কায় ভারত হন্য হয়ে সেই ডুবোজাহাজ খুঁজেছিল। ভারতীয় নৌবাহিনীর ধারণা, গোপনে হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হলে ডুবোজাহাজকে ব্যবহারের পরিকল্পনা করেছিল ইসলামাবাদ। তাই সেটিকে আড়ালে নিয়ে যাওয়া হয়েছিল।
ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পুলওয়ামা-বালাকোট পর্বে ‘পিএনএস-সাদ’ নামে পাকিস্তানের একটি ডুবোজাহাজ দিল্লিকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছিল। নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বালাকোট হামলার পরই পাকিস্তানের অত্যাধুনিক সাবমেরিন ‘পিএনএস সাদ’ হঠাৎই উধাও হয়ে যায়। প্রায় ২১ দিন ধরে সেটির খোঁজ চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী।
নৌবাহিনীর এক কর্মকর্তারা জানান, পিএনএস সাদের এই রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা ভারতীয় নৌবাহিনীকে সক্রিয় হতে বাধ্য করে। তিনি বলেন, ‘করাচি-সংলগ্ন যে অঞ্চল থেকে পিএনএস সাদ উধাও হয়েছিল, সেখান থেকে গুজরাট উপকূল পৌঁছাতে মাত্র তিন দিন সময় লাগে। আবার মুম্বাইয়ে অবস্থিত নৌবাহিনীর ওয়েস্টার্ন সদর দপ্তর পৌঁছাতে সময় লাগে মাত্র পাঁচ দিন। তাই জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেছিলাম আমরা।’
নিখোঁজ পাকিস্তানের সাবমেরিনটি খুঁজে পেতে বিশেষ অ্যান্টি-সাবমেরিন রণতরি ও যুদ্ধবিমানগুলোকে কাজে লাগায় ভারত। পি-৮ আই বিমানগুলোকে ব্যবহার করে ভারত। এ ছাড়া পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন আইএনএস চক্র, স্করপেনি ক্লাস সাবমেরিন আইএনএস কালভারিকে পাকিস্তানি জলসীমা-সংলগ্ন এলাকায় মোতায়েন করে ভারতের নৌ সেনারা। বালাকোট হামলার পর অনেক খোঁজাখুঁজিতে ২১ দিন পর পাকিস্তানের পশ্চিম দিকে পিএনএস সাদের খোঁজ মেলে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত