সাকিবের প্রশংসায় যোশী

bcv24 ডেস্ক    ০৮:৫০ পিএম, ২০১৯-০৬-২৫    605


সাকিবের প্রশংসায় যোশী

বিশ্বকাপে ব্যাট-বলে সাকিব আল হাসানের ধারাবাহিকতার পেছনে ফিটনেস নিয়ে তার কঠোর পরিশ্রমের বড় অবদান দেখছেন সুনীল যোশী। স্পিন বোলিং কোচ মনে করছেন, দলে তার উপস্থিতি বাংলাদেশকে নতুন উচ্চতার দিকে নিয়ে যাচ্ছে।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬২ রানের জয়ে খেলেন ৫১ রানের ইনিংস। টুর্নামেন্টে তার রান এখন ৪৭৬। ২৯ রানে পাঁচ উইকেট নিয়ে টুর্নামেন্টে তার মোট উইকেট এখন ১০।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ ‘ওয়ান-ম্যান টিম’ বলে ওঠা মন্তব্য উড়িয়ে দেন সাকিব। তবে আসরে তার তৃতীয় ম্যাচ সেরা পারফরম্যান্সেই মূলত সেমি-ফাইনালের স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। ৭ পয়েন্ট নিয়ে উঠে আসে পঞ্চম স্থানে।

ম্যাচটির পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারকে প্রশংসায় ভাসান যোশী।

“এটা খুব গর্বের যে, আমাদের এমন একজন খেলোয়াড় আছে বাংলাদেশ দলে। সে আমাদের জন্য মিস্টার কনসিসটেন্স-ব্যাট হাতে, বল হাতে কিংবা ফিল্ডিংয়ে। সে তার ফিটনেস নিয়ে মনোযোগী। সম্প্রতি পাঁচ থেকে সাত কেজি ওজন কমিয়েছে সে।”

“উইকেটে তার রানিং থেকে আপনি দেখতে পারেন এটা কিভাবে কাজে আসছে। আপনি তার ক্রিকেটে ক্ষুধাটা দেখতে পাবেন। তার উপস্থিতি আমাদের পুরো খেলাটা এগিয়ে নিতে খুবই সহায়তা করে।”

আগামী মঙ্গলবার এজবাস্টনে যোশীর দেশ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দেশের হয়ে ৬৯টি ওয়ানডে খেলা এই স্পিনার মনে করেন, এজবাস্টনের মন্থর পিচে স্পিনারদের লড়াই হবে।

“আমরা সবাই জানি ওরা স্পিন ভালো খেলে তবে আমরাও তাই। আমরা যখন ভারতের বিপক্ষে (প্রস্তুতি ম্যাচে) খেলেছিলাম, আমি ভারতকে নিবিড়ভাবে দেখেছি। আমরা জানি ওদের কোথায় বল করতে হবে।”

“আমরা এখানে ও আগেও দেখিয়েছি যে সাদা বলের ক্রিকেটে আমরা ভালো দল। আমরা আয়ারল্যান্ডে জিতেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজকে দেশে ও ওদের মাটিতে হারিয়েছি। গত তিন বছরে ভারতকে তিনবার হারানোর খুব কাছে গিয়েছিলাম।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত