শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৫০ এএম
টরন্টোতে বৃহত্তর চট্টগ্রাম ফাউন্ডেশন অব কানাডার উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখের দুপুরে ড্যানফোর্থ এর সুন্নাতুল জামে মসজিদ প্রাঙ্গণে এ মেজবানির আয়োজন করা হয়।
মেজবানিতে বাংলাদেশী কমিউনিটির অনেক গণ্যমান্য ছাড়াও প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফফার ও কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স স্বদলবলে উপস্থিত থেকে মেজবানী সফল করতে সহায়তা করেন। কানাডা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় মেজবানিতে সহায়তা প্রদান ছিল চোখে পড়ার মত। কানাডায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিও ছিল। সব মিলে, সব শ্রেণীর মানুষের উপস্থিতে বৈশাখের দিনে মেজবানির আয়োজন দিয়ছিল ভিন্ন মাত্রা।
এ বিষয়ে অন্টারিও আওয়ামী লীগের আহ্বায়ক ও মেজবান আয়োজক কমিটির প্রধান মোহাম্মদ হাসান বলেন, গত তিন বছর ধরে টরন্টোতে তিনি এ মেজবানের আয়োজন করে থাকেন। চট্টগ্রামের এ ঐতিহ্যবাহী খাবারের স্বাদ সবাইকে উপভোগ করাতেই তার এ প্রয়াস।
এছাড়াও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নেকি হাসিলয় তার উদ্দেশ্য। এবারের মেজবানে প্রায় তিন হাজার মানুষের খাবারের আয়োজন ছিল বলে তিনি জানান। এছাড়াও তিনি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাসহ যারা মেজবান সফল করতে সহায়তা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত