আফগান অধিনায়ককে রুবেলের খোঁচা

bcv24 ডেস্ক    ০৮:৫২ পিএম, ২০১৯-০৬-২৫    321


আফগান অধিনায়ককে রুবেলের খোঁচা

বাংলাদেশকে ডুবোতে চেয়েছিলেন গুলবদিন নাইব। নিজেরা ডুবে যাওয়ার আগে অন্যকে নিয়েই ডোবার ইচ্ছে জানিয়েছিলেন আফগান অধিনায়ক। কিন্তু বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় এখন হাসি ঠাট্টা হচ্ছে নাইবকে নিয়ে।

ভারতের সঙ্গে দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। স্পিনারদের অসাধারণ পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল তাদের। তাই ভেবেছিল বাংলাদেশকে কুপোকাত করেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে। কিন্তু সাকিবের দাপুটে পারফরম্যান্স আফগান অধিনায়কের আশা শেষ করে দিয়েছে। ম্যাচ শেষে তাই নাইবকে খোঁচাটা দিয়েই দিলেন রুবেল হোসেন।

পরশু গুলবদিন নাইব বলেছিলেন বাংলাদেশকে নিয়েই নাকি ডুববেন। কিন্তু বাংলাদেশকে ডোবানো তো দূর, নিজেরাই হারিয়ে গেলেন অথই সাগরে। বিশ্বকাপে বড় বড় বুলি ছাড়লেও এখন পর্যন্ত কিছুই করেনি আফগানরা। গত পরশু ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে আফগান এই অধিনায়ক বলেছিলেন, 'হাম তো ডুবে হ্যায় সানাম, তুম কো লে কার ডুবেঙ্গে (আমরা তো ডুবেছিই, এখন তোমাকে নিয়েই ডুবব হে প্রিয়!)!’ এ নিয়ে ম্যাচ শেষে রুবেল টুইটারে নাইবকে ট্যাগ করে পেসার লিখেছেন, ‘দুঃখিত বন্ধু, আমরা তোমাদের সঙ্গে যাওয়ার জন্য অতটা আগ্রহী না।’ আফগানদের সঙ্গে বিদায় নেওয়ার মিছিলে যুক্ত হতে আগ্রহী নন তারা। নাইব এখন হয়তো মনে মনে আফসোসই করছেন। কথাটা না বললে তো আর খোঁচাটা খেতে হতো না তাঁকে।

গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঠিকঠাক দাঁড়াতেই পারেনি আফগানরা। সাকিব আল হাসান একাই সব লন্ডভন্ড করে দিল। ব্যাট হাতে ৫১ আর বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন মাত্র ২৯ রানে। এমন পারফরম্যান্সে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোনো ফলের সম্ভাবনা জাগেনি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত