চিলিকে হারিয়ে গ্রুপ সেরা উরুগুয়ে

bcv24 ডেস্ক    ০৮:৫৪ পিএম, ২০১৯-০৬-২৫    324


চিলিকে হারিয়ে গ্রুপ সেরা উরুগুয়ে

এদিনসন কাভানির গোলে চিলিকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে উরুগুয়ে। অন্য ম্যাচে ড্র করায় কপাল পুড়েছে জাপান ও একুয়েডরের।

‘সি’ গ্রুপের ম্যাচে রিও দে জেনেইরোতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ১-০ গোলে হারায় উরুগুয়ে। বেলো হরিজন্তেয় ১-১ ড্র করে জাপান-একুয়েডর।

গোলশূন্য প্রথমার্ধের পর ৮২তম মিনিটে হোনাথন রদ্রিগেসের বাড়ানো বল হেডে জালে জড়িয়ে দেন কাভানি। পিএসজি ফরোয়ার্ডের গোলটি প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়নদের দ্বিতীয় জয় নিশ্চিত করে।

একুয়েডরকে ৪-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা শুরু করা উরুগুয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ড্র করেছিল।

অন্য ম্যাচে পঞ্চদশ মিনিটে সোয়া নাকাজিমার গোলে এগিয়ে যায় প্রতিযোগিতার আমন্ত্রিত দল জাপান। ৩৫তম মিনিটে একুয়েডরকে সমতায় ফেরান আনহেল মিনা।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে উরুগুয়ে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা আটের টিকেট পেয়েছে চিলি।

কোয়ার্টার-ফাইনালে উঠতে জয় দরকার ছিল জাপান ও একুয়েডরের। কিন্তু ড্র করে গ্রুপ থেকে ছিটকে গেছে দুই দলই। ২ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় ও ১ পয়েন্ট নিয়ে একুয়েডর চতুর্থ হয়েছে।

‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল, ভেনেজুয়েলা ও পেরু। ‘বি’ গ্রুপ থেকে সেরা আটে গেছে কলম্বিয়া, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

জাপান-একুয়েডরের ড্রয়ে ভাগ্য খুলেছে প্যারাগুয়ের। ২ পয়েন্ট নিয়ে জাপানের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত