বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৯:৩২ এএম
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে মানব পাচার মামলার তিন আসামি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য।
নিহতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলাপাড়ার আবদুর শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আলী হোসেনের ছেলে আবদুল কাদের (২৫) এবং একই এলাকার সুলতান আহমদের ছেলে আবদুর রহমান (৩০)। পুলিশ বলছে, সাগরপথে মানবপাচারে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য ছিলেন ওই তিনজন। মাস-দেড়েক আগে টেকনাফ থেকে ১৫ জন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় যে মামলা হয়েছিল, সেখানে তিনজনই আসামি ছিলেন।
ওসি প্রদীপ বলেন, পলাতক তিন আসামি মহেশখালিয়া পাড়ায় অবস্থান করছে খবর পেয়ে তাদের গ্রেফতারের জন্য পুলিশের একটি দল ভোর রাতে সেখানে অভিযানে যায়। পুলিশ পৌঁছানোর পর মানব পাচারকারী চক্রের সদস্যরা গুলি শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও তখন পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মানব পাচারকারী চক্রের সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওই তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। টেকনাফ থানার এসআই এএসআই মোহাম্মদ সায়েফ, কনস্টেবল মং বাবু ও মোহাম্মদ শুক্কুর এ অভিযানে আহত হয়েছেন। এর আগে গত রোরবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া নৌকা ঘাট এলাকায় কথিত বন্দুকযুদ্ধে মানব পাচার মামলার দুই আসামি নিহত হন, যাদের একজন ছিলেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত