বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৯:৩০ এএম
বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এদের মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয়। গত সোমবার সন্ধ্যায় কলকাতার হাওড়া ও শিয়ালদহ এলাকা থেকে পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ওই চারজনকে গ্রেফতার করে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানায়। গ্রেফতার চার ব্যক্তি জেএমবির নতুন সংগঠন নিও-জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই কলকাতা শহরে আত্মগোপন করে ছিল ছয় সদস্যের একটি জেএমবি দল। গত সোমবার গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ প্রথমে শিয়ালদহ স্টেশনের পার্কিং লটের কাছ থেকে দুজনকে আটক করে।
তাদের জেরা করে জানা যায়, হাওড়া স্টেশন থেকে আরো দুজন ট্রেনে পালানোর পরিকল্পনা করছে। পরে সেখান থেকে ওই দুজনকেও আটক করা হয়। তাদের কাছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনেক নথি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ আরো জানায়, গ্রেফতার তিন বাংলাদেশি জেএমবি সদস্য সংগঠনের জন্য অর্থ ও নতুন সদস্য জোগাড়ের উদ্দেশ্যে ভারতে এসেছিল। দু-একদিনের ভেতরেই তাদের বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। এ ছাড়া আটক ভারতীয় ব্যক্তি পশ্চিমবঙ্গের বীরভ‚ম জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত