বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৯:৩২ এএম
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সবাই নিজ দায়িত্ব সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে পালন করলে ভূমি সেবা প্রদানে আর সমস্যা থাকবে না।
গতকাল মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট সম্পত্তিতে দেওয়ানি মামলার রায়ের ভিত্তিতে রেকর্ড সংশোধনসহ সরকারি সম্পত্তি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ’-শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সাইফুজ্জামান চৌধুরী বলেন, আপনাদের মাঠ পর্যায়ে লব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর মাধ্যমে মানুষকে সেবা প্রদান ও দেশের উন্নয়নে অবদান রাখলে আজকের এবং আগামি প্রজন্ম ভালো থাকবে।
তিনি বলেন, আমাদের সবাইকে বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। দ্যার্থকতা থাকলে সহকর্মীদের সাথে পরামর্শ করতে হবে। মূল কথা মানুষকে সেবা প্রদান করতে হবে। ভ‚মিমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি ভুলভাবে রেকর্ড হলে তা রক্ষা করতে হবে।
অন্যদিকে ব্যক্তি জমি খাস হিসেবে রেকর্ড হয়ে গেলে মানুষ যেনো ভোগান্তিতে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এমন একটি সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছি যেন, এ ধরণের ভুলভ্রান্তির জন্য কাউকে সর্বোচ্চ আদালতে যেতে না হয়।
স্থানীয়ভাবে যেন রেকর্ড মামলা নিষ্পত্তি করা যায় সে জন্য জেলা প্রশাসক, জিপি (সরকারি কৌঁসুলি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিভাগীয় কমিশনারের প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। ওই কমিটি প্রতিকার প্রার্থীর বক্তব্য শুনে অভিযোগ নিষ্পত্তি করবে। কমিটির আপীল কর্তৃপক্ষ হবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।
ভূমিসচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ভ‚মি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ভ‚মি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভ‚মি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত