বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৯:৩২ এএম
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০০৯ থেকে এ পর্যন্ত প্রায় ১১ বছরে ৩৩৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সংসদে সরকারি দলের বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
দীপু মনি বলেন, সরকারি স্কুল-কলেজবিহীন উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে একটি করে স্কুল এবং একটি করে কলেজ সরকারিকরণের আওতায় ইতোমধ্যে ২৯৯টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।
তিনি বলেন, এ ছাড়া সরকারের ২০০৯ থেকে ২০১৭ সাল পযর্ন্ত আরো ৪০টি কলেজ সরকারিকরণ করা হয়েছে। তিনি গণফোরামের মোকাব্বির খানের অপর এক প্রশ্নের জবাবে জানান, ১শ’টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন শীর্ষক প্রকল্পের মেয়াদ আরো ৩ বছর বাড়ানো হয়েছে।
এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে। সরকারি দলের সাংসদ নিজাম উদ্দিন জলিলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বেশিরভাগ জেলা শহরে পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।
সরকারি দলের মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত স্নাতক ও সমপর্যায়ের ১০ লাখ ২৮ হাজার ৮৮০ জন শিক্ষার্থীকে ৬৫৩ কোটি ৭০ লাখ ২১ হাজার ১২০টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৪০ হাজার ৬২ জন নারী শিক্ষার্থী। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি সুবিধাভোগী কোনো শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। সরকার নির্ধারিত চার্জের বাইরে কোনো অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে দীপুমনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী ক্যাম্পাসে গেলে তাদের পরিচালন ব্যয় কমে যাবে। এতে করে ছাত্রছাত্রীদের বেতন কমানো সহজ হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য অনেকাংশে দূর হবে।
এই সংসদ সদস্যের অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, গত ১০ বছরে (২০১০-২০১৯) ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি পাঠ্যবই ও শিক্ষকদের মাঝে এক কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি শিক্ষক নির্দেশিকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত