মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ এএম
রাজশাহীর বাগমারার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির বয়স মাত্র ১০ বছর। এঘটনায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন (২২) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও মেয়েটির বাবার দেওয়া তথ্যমতে, সোমবার সন্ধ্যার পর তাহেরপুর পৌরসভার আজিজুল হকের ছেলে আল আমিন শিশুটিকে ফুসলিয়ে এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের ধর্ষণের কথা জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে স্থানান্তর করে।
এ বিষয়ে মেয়েটির বাবা জানান, তার মেয়ের অবস্থা ভালো নয়। এ ঘটনায় মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে মামলা করেছেন।
বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার মেয়েটির রক্তক্ষরণ হচ্ছে বলে উন্নত চিকিৎসা এবং নিরাপত্তার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজনের তথ্যমতে, আল আমিন স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। সে প্রায়ই স্কুল-কলেজের মেয়েদের যৌন হয়রানি করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পুলিশ ঘটনা জানার পরই বখাটে আল আমিনকে ধরতে অভিযান চালায়। পরে সোমবার রাত ১১টার দিকে তাহেরপুর এলাকা থেকে ছদ্মবেশে পুলিশ তাকে আটক করে। এই ঘটনায় মামলা হয়েছে। আল আমিনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত