কঙ্গনার বিরুদ্ধে সমন জারি

bcv24 ডেস্ক    ০৭:৪৫ পিএম, ২০১৯-০৬-২৬    348


কঙ্গনার বিরুদ্ধে সমন জারি

প্রেমিক থেকে শত্রু বনে যাওয়া আদিত্য পাঞ্চোলির মানহানির মামলায় অভিযুক্ত কঙ্গনা রনৌত। এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা, তার বোন রাঙ্গোলি চান্দেল ও তার ব্যবস্থাপকের বিরুদ্ধে মুম্বাইয়ের একটি আদালত সমন জারি করেছেন।  ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে কঙ্গনার দেওয়া বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি। কঙ্গনার সাথে তার বোনও এই বিতর্কে যথারীতি জড়িয়ে পড়েছেন। বোন রাঙ্গোলি তার টুইটারে বিতর্কিত মত প্রকাশ করে ফেঁসে গেছেন।

এ নিয়ে যারপরনাই ক্ষিপ্ত আদিত্য পাঞ্চোলির স্ত্রী রোজিনা ওয়াহাব। তিনি ও আদিত্য দু’জনে মোট চারটি অভিযোগ দায়ের করেছেন আদালতে। অভিযোগগুলোর প্রেক্ষিতে সমন জারি করেছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ জুলাই।

প্রায় সাড়ে চার বছর ধরে আদিত্য ও কঙ্গনার মাঝে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক ছিল বলে শোনা যায়। এরপর আদিত্যের বিরুদ্ধে কঙ্গনা লাঞ্ছিত করার অভিযোগ আনেন। 

আদিত্যের আইনজীবী শ্রেয়া শ্রীবাস্তব জানিয়েছেন, ‘তিনি (কঙ্গনা) অভিযোগ করেছেন যে আদিত্য নাকি তাকে গৃহবন্দী করে রেখেছিলেন এবং তিনি আদিত্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। কিন্তু বাস্তবে এমন কোন মামলা কখনোই দায়ের হয়নি। স্পষ্টত তিনি আদিত্যের সম্মানহানি করেছেন।’ 

অপরদিকে রাঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি একটি টুইট বার্তায় আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি জানান। সঙ্গত কারণেই পাঞ্চোলি ও তার স্ত্রী রোজিনা বিষয়টিকে সহজভাবে নেননি। 

রোজিনা একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি আদিত্যকে আর যে কারও চেয়ে বেশি ভাল চিনি। সে আমার কাছে কিছুই গোপন করেনি। অতীতে কী ঘটেছে আমি তার সবই জানি। সে কোন অন্যায় করেনি।’ 

‘আপনি কারও সাথে বছরের পর বছর ধরে সম্পর্ক রাখলেন, তারপর সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। এটা মোটেও ঠিক নয়’, যোগ করেন তিনি।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত