শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৯ এএম
বিয়ে করেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। মঙ্গলবার রাতে রাজধানীর সেনা গলফ ক্লাবে প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেন তামিম। তামিম যখন কলেজে পড়তেন তখন ফাইরোজ ইয়াসমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনের পরস্পরের জানা শোনা প্রায় আটবছর ধরে। বন্ধুত্বের পর তখনই তাদের প্রেমের শুরু। লম্বা এই সময়ে তারা নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক মজবুত করেছেন।
এরপর দুই পরিবারের সম্মতিতে তামিম মৃধা ও ফাইরোজ ইয়াসমিনের বিয়ে সম্পন্ন হয়েছে মঙ্গলবার। তামিমের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ জগতের অনেক নবীন তারকারা। তামিম ও তার বউকে শুভকামনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির, সৌভিক আহমেদ, সৌমিক আহমেদ, হৃদি শেখ।
এছাড়াও ছিলেন শামিম হাসান সরকার, সালহা খানম নাদিয়া, জাকি, আয়মান সাদিক সহ আরও অনেকে। এর আগে গেল ২২ জুন অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেও তারকাদের মিলনমেলা বসে। নাচে গানে মুখরিত ছিল পুরো পরিবেশ।
তামিম মৃধা জানান, তার স্ত্রী ফাইরোজ ইয়াসমিন একটি টেক্সটাইল কোম্পানিতে ফিনান্স ও অ্যাকাউন্টিং কর্মকর্তা পদে কর্মরত।
তিনি বলেন, পরিবারের সম্মতিতে আগেই বিয়ে করতে পারতাম। কিন্তু চেয়েছিলাম দুজনেই পেশাগত জীবনে স্বাবলম্বী হতে। অবশেষে তাই করেছি।
তামিম বলেন, ভালবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলাম এই সুখের অনুভ‚তি কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকি সময় যেন আমরা সুখেদুঃখে একসঙ্গে কাটাতে পারি।
তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি আসুটেক্স টেক্সটাইল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি টুকটাক গান করেন। গানবাজ নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। গেল ঈদেও তার অভিনীত একাধিক নাটক বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে প্রচার হয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত