শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০০ এএম
সবাইকে তাক লাগিয়ে বক্স অফিসে রাজত্ব করছে বলিউড সিনেমা ‘কবির সিং’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভালো ব্যবসার আভাস দিয়েছিল। তৃতীয় দিনেই অর্ধ কোটি রুপি ঘরে তোলে শহিদ কাপুরের সিনেমাটি। এবার মাত্র পাঁচ দিনে ‘কবির সিং’ প্রবেশ করল ১০০ কোটির ক্লাবে।
বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, শুক্রবার (২১ জুন) মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করে ২০ কোটি ২১ লাখ রুপি। এরপর ২য়, ৩য় ও ৪র্থ দিনে যথাক্রমে ২২ কোটি ৭১ লাখ, ২৭ কোটি ৯১ লাখ ও ১৭ কোটি ৫৪ লাখ রুপি আয় করে। মঙ্গলবার (২৫ জুন) পঞ্চম দিন ১৬ কোটি ৫৩ লাখ রুপি আয় করে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এর মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি ৯০ লাখ রুপিতে।
তিনি আরও জানান, প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় হতে পারে ১৩০ কোটি। একক নায়ক হিসেবে এটিই শহিদ কাপুরের প্রথম শতকোটির সিনেমা।
ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘অর্জুন রেড্ডি’র অফিসিয়াল হিন্দি রিমেক ‘কবির সিং’। এতে বলিউড অভিনেতা শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদবানি। দু’টি সিনেমারই পরিচালক সন্দীপ রেড্ডি। শহিদ-কিয়ারার রসায়ন আর অভিনয়ের প্রশংসা শুনে দর্শক দলে দলে ‘কবির সিং’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটলেও মন ভরেনি সমালোচকদের। প্রতিটি দৃশ্য ‘অর্জুন রেড্ডি’র হুবহু নকল হওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত