শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৮ এএম
শোবিজের পরিচিত নাম নওশীন। যিনি একজন আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে নিয়মিত হন নওশীন। ক্যারিয়ার জুড়েই নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। দর্শকপ্রিয় এই অভিনেত্রী এবার অভিনয় থেকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানালেন। নওশীনের ভাষ্য, ‘অভিনয় অঙ্গন থেকে দূরে থাকার সিদ্ধান্তটা আগে থেকেই ছিল। তবুও বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। এবার পরিকল্পনাটিই বাস্তবায়ন করেছি। এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। আপাতত অভিনয়ের কোনও কাজ নেই আমার হাতে। আর ভবিষ্যতেও নতুন কোনও কাজে যুক্ত হবো না।
সম্প্রতি ওমরা হজ করে এসেছেন নওশীন। এরপরই অভিনয় থেকে সরে এসেছেন এই অভিনেত্রী। নওশীন রেডিও টুডে’র আরজে হিসেবে তুমুল পরিচিতি পান। এরপর ‘জেগে আছো কি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে টিভি উপস্থাপনায় নাম লেখান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ছোট পর্দায় রাজিব আহমেদের নির্দেশনায় ‘নিয়তি নিয়তি নিতান্তই’ নাটকে পার্থ বড়ুয়া ও তিন্নির সঙ্গে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন নওশীন। এরপর অসংখ্য ধারাবাহিক, এক ঘণ্টা, টেলিফিল্ম ও খণ্ডনাটকে অভিনয় করেছেন।
নওশীন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘টক শো’, ‘ভাষা পেলো ভালোবাসা’, ‘জয়িতার জন্য’, ‘নিউইয়র্ক’, ‘আপদ’, ‘হঠাৎ দেখা’, ‘ছায়া আবৃতা’, ‘ক্ষণিকালয়’, ‘রেড লাইন’, ‘ঘুড়ি উড়ে’, ‘শেষ রাতের বৃষ্টি’, ‘নোনতা চা’ প্রভৃতি। নাটকের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত