আপাতত ‘না’

bcv24 ডেস্ক    ০৭:৫৪ পিএম, ২০১৯-০৬-২৬    662


আপাতত ‘না’

চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরেছেন। লম্বা বিরতির পর গত বছরের ডিসেম্বরে এফডিসিতে ‘জ্যাম’ ছবির বিশাল সেটে কাজ শুরু করেন তিনি। এ ছবির পাশাপাশি একই নির্মাতার ‘গাঙচিল’ ছবির কাজ শুরু করেন। দুটি ছবিই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। ‘গাঙচিল’ ছবির বেশকিছু কাজ বাকি আছে বলে জানা যায়। সামনে ছবিটির শুটিং শুরু হবে। 

এ সময়ের কাজ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কয়েকটি কাজের প্রস্তাব এসেছিল। কিন্তু আপাতত নতুন কোনো কাজ হাতে নিচ্ছি না। বিশেষ করে আসছে ঈদের জন্য বিশেষ কোনো টেলিছবি বা খণ্ড নাটকে কাজ করছি না। কারণ আমার মেয়ে আরশিয়ার স্কুল শুরু হয়েছে। মেয়েকে আমি নিজেই দেখাশুনা করি। তাই এখন তাকে নিয়েই ব্যস্ততা আমার। কোরবানি ঈদের পর ভালো গল্প পেলে হয়তো নতুন কাজ হাতে নেবো। প্রসঙ্গত, ‘জ্যাম’ ছবিটি প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্রের ব্যানারে নির্মাণ হচ্ছে। এ ছবির বিষয়ে পূর্ণিমা জানিয়েছেন এতে ভালো একটি গল্প রয়েছে। ফেরদৌস, আরিফিন শুভসহ অনেকে এ ছবিতে কাজ করছেন। ‘জ্যাম’ ছবিটি কোনো নায়ক বা নায়িকাকেন্দ্রিক না। পুরোটা গল্পনির্ভর ছবি। অন্যদিকে ‘গাঙচিল’ ছবিতে প্রধান চরিত্রে ফেরদৌস ও পূর্ণিমা অভিনয় করছেন। নোয়াখালীতে এ ছবির বেশকিছু অংশের কাজ হয়েছে। 

এ ছবিতে পূর্ণিমার চরিত্রের নাম মোহনা। নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দাদের জীবনের নানা ঘটনা এই ছবির প্রধান বিষয়। এ অঞ্চলে এনজিওকর্মী হিসেবে দর্শকরা বড় পর্দায় তাকে দেখতে পাবেন। আর ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন। এ ছবিটি নিয়েও বেশ আশাবাদী পূর্ণিমা। 

এদিকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন পর আরটিভিতে প্রচার হওয়া তার  উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ শীর্ষক একটি অনুষ্ঠান দর্শকরা বেশ পছন্দ করে। এরইমধ্যে এ অনুষ্ঠানটির সব পর্বের প্রচার শেষ হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ‘কে হবে মাসুদ রানা’ শিরোনামের একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবেও কাজ করেছেন পূর্ণিমা। সামনে সিডিউল তৈরি হলে ‘জ্যাম’ ছবির বাকি কাজ এবং ‘গাঙচিল’ এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এরপর গল্প, বাজেট সব মিললেই শুরু করবেন আবারো নতুন কোনো ছবির কাজ। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত