‘গানের সার্বিক অবস্থা এখন ভালো নয়’: রিজিয়া পারভীন

bcv24 ডেস্ক    ০৮:২০ পিএম, ২০১৯-০৪-১৬    574


‘গানের সার্বিক অবস্থা এখন ভালো নয়’: রিজিয়া পারভীন

নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন রিজিয়া পারভীন। চলচ্চিত্রে ও প্লেব্যাকে তার করা গান ধারাবাহিকভাবে প্রশংসিত হয়েছে। তবে এতটা দীর্ঘ পথ পাড়ি দেয়ার পরও ক্লান্ত নন রিজিয়া। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ সংগীত তারকা। তবে দেশে নয়, এখন তিনি আমেরিকায় রয়েছেন। সেখানে গত কয়েক দিনে বেশ কিছু শোতে অংশ নিয়েছেন। এর বাইরে নিজের একক অ্যালবাম নিয়েও ব্যস্ত রয়েছেন রিজিয়া। আমেরিকা থেকেই এ শিল্পী মুঠোফোনে কথা বলেন সঙ্গে।

নিজের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলাপ করেন তিনি। তার কাছে প্রথমেই জানতে চাওয়া হয়, সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? রিজিয়া উত্তরে বলেন, বেশ ভালো। আমেরিকায় চলতি সময়টা উপভোগ করছি। কারণ এখানে গান নিয়েই আমার ব্যস্ততা চলছে। বিভিন্ন শোতে অংশ নিচ্ছি। এইতো। 

আমেরিকায় প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে কেমন লাগে? 

রিজিয়া বলেন, আমি অনেক দেশ ঘুরেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, প্রবাসীরা বাংলা গানের প্রতি সবচেয়ে বেশি দুর্বল। কারণ দেশের বাইরে থাকেন বলে তারা বাংলাদেশের শিল্পী ও গানের প্রতি বেশি আবেগপ্রবণ। আমি বহুবার সরাসরি তাদের আবেগ দেখেছি। আর সে কারণেই বিদেশের মাটিতে দেশীয় শ্রোতাদের সামনে গাওয়াটা আমি খুব সম্মান ও আনন্দের মনে করি। এবারো আমেরিকায় যে সব জায়গায় শো করছি খুব ভালো সাড়া পাচ্ছি শ্রোতাদের। তাদের কারণেই বার বার ফিরে আসি। এবার ভিন্ন প্রসঙ্গে আসা যাক। 

নতুন গানের কী খবর? 

রিজিয়া বলেন, নতুন গান করছি। তবে আগের মতো করে করছি না। এরমধ্যে আমার একক অ্যালবামের কাজ শুরু করেছি। এ অ্যালবামের সব গানের কথা ও সুর রচনা করছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী-সুরকার নচিকেতা দাদা। তিনি আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তার সুরে এবারের অ্যালবামটি করছি। এটি আমার জন্য দারুণ ভালোলাগার। অ্যালবামের কাজ কতদূর? রিজিয়া বলেন, অ্যালবামের কাজ নিয়ে তাড়াহুড়ো নেই আমার। দাদা আমার জন্য গান তৈরি করছেন। আস্তে ধীরে এ গানগুলোর কাজ শেষ করতে চাই। তবে ইচ্ছে আছে এ বছরই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেয়ার। 

বর্তমানে গানের অবস্থা কেমন মনে হচ্ছে? 

রিজিয়া বলেন, গানের সার্বিক অবস্থা এখন ভালো নয়। তারপরও যারা গানকে হৃদয়ে ধারণ করে এ জগতে আসছেন তাদের সাধুবাদ জানাই। কারণ এখন এ জগতে বেশিরভাগই আসছেন তারকাখ্যাতি পাওয়া কিংবা অর্থ আয়ের আশায়। কিন্তু এসব কারণে আসলে গানে বেশি দিন টিকে থাকা যাবে না। তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়িই পড়ে যেতে হয়। এটা আমরা সবাই জানি। কিন্তু মানি কজন! আর এখনতো ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। যে যার মতো করে যেভাবে পারছে গান করছে। আবার দেখা যাচ্ছে সেই মানহীন গানের প্রচারণাই বেশি হচ্ছে। যার ফলে ভালো মানের গানগুলো চাপা পড়ে যাচ্ছে। এটা অত্যন্ত অনাকাক্সিক্ষত বিষয়। ভালো গানগুলোর প্রচারণাই বেশি দরকার। ভালো শিল্পীদের প্রচারণাই করতে হবে। তাহলেই ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থাও ভালোর দিকে যাবে। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত