সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:১৩ এএম
পাকিস্তানে টেলিভিশনের এক অনুষ্ঠানে আমন্ত্রিত এক সাংবাদিকের ওপর ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার হামলে পড়ার ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে এক লাইভ টেলিভিশন অনুষ্ঠানে পিটিআইয়ের মসরুর আলি সাইয়াল তার সঙ্গেই অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে থাকা সাংবাদিক ইমতিয়াজ খান ফারানকে মারধর করেন বলে গণমাধ্যম পর্যবেক্ষক ওয়েবসাইট জার্নালিজম পাকিস্তানের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
ভাইরাল হওয়া ভিডিওতে মারধরের ঘটনার আগে সাইয়ালের সঙ্গে করাচি প্রেসক্লাবের প্রেসিডেন্ট ফারানকে তুমুল তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। এক পর্যায়ে পিটিআই নেতা সাইয়াল সাংবাদিক ফারানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন ও তাকে সপাটে চড় ও ঘুষি মারতে থাকেন। অনুষ্ঠানের অন্য অতিথি ও ক্রু-রা পরে দু’জনকে আলাদা করেন। হাতাহাতির খানিক পর সাইয়াল ফের অনুষ্ঠানটিতে ফিরে এসে তার জন্য নির্ধারিত আসনে বসেন। কয়েক মিনিট পর করাচি প্রেস ক্লাবের প্রেসিডেন্টকেও স্টুডিওতে ফিরে আসতে দেখা যায়; অনুষ্ঠানের বাকি অংশ এমনভাবে এগিয়েছে যেন কিছুই হয়নি।
সাংবাদিকের ওপর হামলার এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই পিটিআই নেতার আচরণকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
কেউ কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার দলের নেতা সাইয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন।
অনেকে আবার এ ঘটনা নিয়ে মজা করতেও ছাড়েননি; হাতাহাতির ওপর ফোকাস না রেখে ক্যামেরাম্যান কেন অনুষ্ঠানে ফোকাস করেছে, তা নিয়ে মৃদু সমালোচনাও করেছেন তারা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত