অন্ধ্রে নাইডুর বানানো ৮ কোটি রুপির হল ভাঙলো রেড্ডি সরকার

bcv24 ডেস্ক    ০৮:২১ পিএম, ২০১৯-০৬-২৬    297


অন্ধ্রে নাইডুর বানানো ৮ কোটি রুপির হল ভাঙলো রেড্ডি সরকার

ভারতের অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বানানো আট কোটি রুপির একটি ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির নির্দেশে গতকাল মঙ্গলবার রাত থেকে ভবনটি ভাঙার কাজ শুরু হয় বলে জানিয়েছে এনডিটিভি। নাইডুর বানানো এ ‘প্রজা ভেদিকা’ ভবনটিকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়েছেন রেড্ডি। বলেছেন, এ ধরনের সব স্থাপনাই ভেঙে ফেলা হবে। ‘প্রজা ভেদিকা’ ভবনের পর নাইডুর বাসভবনও ভেঙে ফেলা হতে পারে বলে জানিয়েছেন রেড্ডি সরকারের এক মন্ত্রী। ছুটিতে ইউরোপে থাকা নাইডু গতকাল মঙ্গলবার অন্ধ্রে ফিরে এসে আট কোটি রুপে ব্যয়ে নির্মিত হলটি ভাঙার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। সরকারি সম্পদ ভেঙে ফেলা বোকামি বলেও মন্তব্য করেছেন সাবেক এ মুখ্যমন্ত্রী।

জগন মোহন রেড্ডি তার বাবা সাবেক মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজাশেখরা রেড্ডির ভাস্কর্যগুলোও ভাঙবেন কি না- তাও জানতে চেয়েছেন তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা নাইডু। “অনেক ভাস্কর্যের ই অনুমোদন নেই; এবং সেগুলো অননুমোদিত ভ‚মির ওপর দাঁড়িয়ে আছে,” ওয়াইএস রেড্ডির ভাস্কর্যের দিকে ইঙ্গিত করে বলেন তিনি। ‘প্রজা ভেদিকা’ হলটিকে রাজ্যের বিরোধীদলীয় নেতাকে দিতে বর্তমান মুখ্যমন্ত্রী রেড্ডির কাছে অনুরোধও জানিয়েছিলেন নাইডু। ওই হল থেকে বিরোধীদলীয় প্রধান হিসেবে কর্মকাণ্ড চালাতে চেয়েছিলেন এ টিডিপি প্রধান। “আইনপ্রণেতা, দর্শণার্থী ও সাধারণ জনগণের সঙ্গে দেখা করা ও আমার দায়িত্ব চালিয়ে নিতে প্রজা ভেদিকাকে বিরোধীদলীয় নেতার বাসভবনের সংযোজিত অংশ ঘোষণা করা হলে, আমি আগের বিন্যাসেই কাজ কাজ করে যেতে পারতাম,” মুখ্যমন্ত্রীকে এমনটাই লিখেছিলেন নাইডু। অন্ধ্রের রাজধানী অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ (সিআরডিএ) ২০১৭ সালে ওই ‘প্রজা ভেদিকা’ হলটি নির্মাণ করে। প্রথমে এর ব্যয় ৫ কোটি রুপি ধরা হলেও পরে বেড়ে ৮ কোটি রুপিতে দাঁড়ায়।

ভবনটি ভেঙে ফেলা ঠেকাতে গতকাল মঙ্গলবার রাতে অন্ধ্র হাইকোর্টে করা একটি আবেদন খারিজ হয়ে গেলে এবং আদালত এ বিষয়ক শুনানি দুই সপ্তাহের জন্য মুলতুবী করলে রেড্ডি সরকার ‘প্রজা ভেদিকা’ গুড়িয়ে দেয়ার কাজ শুরু করে। টিডিপি এ ভবন ভাঙার সিদ্ধান্তকে ‘প্রতিহিংসার রাজনীতি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে। এপ্রিলের বিধানসভা নির্বাচনে রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস বিপুল ভোটে নাইডুর টিডিপিকে হটিয়ে অন্ধ্রের ক্ষমতায় বসে। লোকসভা নির্বাচনেও তারা রাজ্যের ২৫টির মধ্যে ২২টি আসনে জয়ী হয়। এর মাধ্যমে ওয়াইএসআর কংগ্রেস ভারতীয় লোকসভার চতুর্থ বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের আগে আছে কেবল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস ও তামিল নাডুর দ্রাবিডা মুনেত্রা কাজাঘাম (ডিএমকে)।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত