সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:১৩ এএম
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর ইয়েমেন শাখার নেতাকে আটক করা হয়েছে বলে দাবি সৌদি আরবের স্পেশাল ফোর্সেসের। গতকাল মঙ্গলবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র মাধ্যমে দেওয়া জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি ও ইয়েমেনি বাহিনীগুলো ৩ জুন একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়েমেন আইএসের নেতা আবু ওসামা আলমুহাজের এবং গোষ্ঠীটির প্রধান অর্থ কর্মকর্তাসহ অন্যান্য কয়েকজন সদস্যকে আটক করেছে।
১০ মিনিট স্থায়ী ওই অভিযানে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও টেলিযোগাযোগ ডিভাইসও জব্দ করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। ওই বাড়িতে বেসামরিক তিনজন নারী ও তিনটি শিশু থাকলেও তারা কেউ আঘাত পাননি বলে বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “এই অভিযানটিকে ইয়েমেন আইএসের জন্য বড় ধরনের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে।” যুক্তরাষ্ট্র অভিযানটিতে প্রয়োজনীয় সমর্থন যুগিয়েছে, পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত