সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:১৪ এএম
যুক্তরাষ্ট্রের এক নারী কলামিস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ এনেছেন, তা আবারও অস্বীকার করে ট্রাম্প বলেছেন, ‘ওই নারী আমার পছন্দের সঙ্গে যান না।’ ই জিন ক্যারল নামের ওই নারী গত শুক্রবার দ্য ওয়াল ম্যাগাজিনের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
৭৫ বছর বয়সী ক্যারল অভিযোগ করেন, নব্বইয়ের দশকে ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের একটি বিপণিবিতানে তাঁর ওপর যৌন হামলা চালিয়েছিলেন। কিন্তু ট্রাম্প অভিযোগ অস্বীকার করে জানান, ক্যারল ‘সম্পূর্ণ মিথ্যা’ কথা বলছেন।
নিউইয়র্ক থেকে প্রকাশিত দ্য হিল নামের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি-প্রথমত, ওই নারী আমার পছন্দের সঙ্গে যান না। দ্বিতীয়ত, এ রকম কোনো ঘটনা কখনো ঘটেনি।’
ট্রাম্পের এ মন্তব্যের পর জিন ক্যারল বলেন, ‘আমি যে পছন্দের কাতারে পড়ি না, এটা জেনে আমি খুশি।’ পরে সংবাদমাধ্যম সিএনএন ও এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারল জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার কথাও বিবেচনা করছেন তিনি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনে জিন ক্যারল জানান, নিউইয়র্কের ম্যানহাটনে বার্গডর্ফ গুডম্যান নামের একটি অভিজাত পোশাকের দোকানে কেনাকাটা করার সময় ১৯৯৫ সালের শেষের দিকে অথবা ১৯৯৬ সালের শুরুতে ট্রাম্প ও ক্যারলের দেখা হয়েছিল। টেলিভিশনে অনুষ্ঠানের জন্য সে সময় খুবই পরিচিত হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিয়েল এস্টেট ব্যবসা থেকে প্রচুর অর্থবিত্তের মালিকও হয়েছিলেন তিনি। ফলে অনেকেই ট্রাম্পকে চিনতেন।
ক্যারল আরো জানান, ওই দোকানে ট্রাম্প একজন নারীর জন্য পোশাক কেনার ব্যাপারে ক্যারলের কাছে পরামর্শ চেয়েছিলেন। ট্রাম্প কৌতুক করে বলেছিলেন যে ক্যারল ওই পোশাকটি পরে তাঁকে দেখাতে পারেন কি না। পরে ট্রায়াল রুমে ট্রাম্প একটি দেয়ালের সঙ্গে ক্যারলকে চেপে ধরে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ করেন ক্যারল। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০১৬ সালে আরো একজন ধর্ষণের অভিযোগকারীর ব্যাপারেও একই ধরনের মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জেসিকা লিডস নামের এক নারী অভিযোগ করেছিলেন, ট্রাম্প আশির দশকে বিমানে তাঁর গায়ে হাত দিয়েছিলেন।
এ অভিযোগের জবাবে ট্রাম্প এক সমাবেশে বলেন, ‘তিনি আমার পছন্দের নন।’ এ নিয়ে ক্যারলসহ মোট ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত