সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:১১ এএম
মরণব্যাধি ক্যান্সার সবচেয়ে বিপজ্জনক একটি রোগ। এখনও পর্যন্ত এমন কোনও ওষুধ আবিষ্কার হয়নি যা দিয়ে ক্যান্সার পুরোপুরি ভালো করা সম্ভব। এই রোগ নিয়ন্ত্রণ করা গেছে কিন্তু একেবারে নিরাময় সম্ভব হয়নি। ক্যান্সারের ক্ষেত্রে কখনও জিন থেরাপি, আবার কখনও ইমিউনোথেরাপিতে আংশিক সাফল্য এসেছে।
ক্যান্সারে আক্রান্ত রোগীকে অল্প কিছুদিন সুস্থ রাখা গেলেও অনেক ক্ষেত্রেই আবার নতুন করে ক্যান্সার আক্রমণ করেছে। এই রোগ কেমন আচরণ করবে, টিউমার সেল কত দ্রুত ছড়িয়ে পড়বে তা কার্যত বলা অসম্ভব। সম্প্রতি আমেরিকায় একটি গবেষণাগারে ক্যান্সার নিরাময়ের পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে।
বিজ্ঞানীরা বলছেন, অন্যান্য সংক্রামক রোগের মতো টিকা দিয়েই মরণব্যাধি ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। মার্কিন বিজ্ঞানী স্টিফেন জনস্টোন বলেছেন, এ ক্ষেত্রে মাত্র ১০ শতাংশ সম্ভাবনাও যদি থেকে থাকে, তিনি সেই সুযোগ নিতে চান। সম্প্রতি তিনি ক্যান্সারের একটি টিকা তৈরি করেছেন। এটা ক্যান্সার প্রতিরোধ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই টিকা দিয়ে ইতোমধ্যে কুকুরের ওপর পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে। এই পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে ৮০০টি পোষা কুকুর। তাদের মালিকদের অনুমতিতেই করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। নানারকমের পরীক্ষা করে তাদের শরীরকে এই প্রতিষেধক নেওয়ার জন্য প্রথমে তৈরি করা হয়েছে। তারপর তাদের এক এক করে এই টিকা দেয়া হবে।
এ বিষয়ে গবেষণার সঙ্গে যুক্ত এএসইউ বায়োডিজাইন ইনস্টিটিউটের স্টিফেন জনস্টন এবং ডুগ থ্যাম জানান, গত এক শতাব্দীতে শুধুমাত্র নানা রোগের প্রতিষেধক আবিষ্কারের মধ্য দিয়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু ক্যান্সারের কথা আলাদা। এর প্রতিষেধক বের করা এতটা সহজ নয়। কিন্তু এত প্রাণী থাকতে কুকুরের দেহে কেন হচ্ছে পরীক্ষা?
এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, কুকুর আর মানুষের পরিবেশ অনেকটাই এক। খাবার, ওষুধপত্র একই ধরণের। এমনকী মানুষ ও কুকুরের দেহে ক্যান্সারের ছড়িয়ে পড়ার ধরণও একইরকম। তাই কুকুরের উপর এই পরীক্ষা সফল হলে খুব সম্ভাবনা আছে যে মানুষের দেহেও এই প্রতিষেধক সফল হতে পারে। এমন আশার কথাই শুনিয়েছেন বিজ্ঞানী জনস্টোন এবং ডুগ থাম।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত