শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫১ এএম
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে বিশ্বকাপে এজবাস্টনে আগামি রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার আশা করছেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দলের তিন ম্যাচ খেরতে পারেননি ইংল্যান্ড তারকা রয়। মঙ্গলবার অস্ট্রেলিয়া ও এর আগে শ্রীলংকার বিপক্ষে পরাজিত হওয়া ইংল্যান্ড দলে তার অভাবটা খুব বেশি অনুভত হয়েছে। দশ দলের এ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে হলে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডেকে অন্তত একটি কিংবা দুই ম্যাচে জয় পেতেই হবে। আগামি ৩ জুলাই এখনো পর্যন্ত অপরাজিত থাকা নিউজিল্যান্ডের মোকাবেলা করবে
ইয়োইন মরগানের নেতৃত্বাধীন ইংলিশরা।
ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, ‘হ্যামস্ট্রিং ইনজুরি থেকে জেসন রয়ের ভাল উন্নতি হচ্ছে। প্রতিদিনই তার অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেছেন এবং দৌড়েছেন।’ ‘ভারতের বিপক্ষে খেলার জন্য তিনি ফিট হবেন কিনা- শুক্রবার ও শনিবার এজবাস্টনে দলের অনুশীলনে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’ নিজের শেষ ছয় ওয়ানডের মধ্যে পাঁচটিতে পঞ্চাশোর্ধ রান করেছেন রয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চলতি বিশ্বকাপে এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩ রানের ব্যক্তিগত ইনিংস খেলেছেন। তার বদলি হিসেবে খেলতে নামা জেমস ভিন্স তিন ম্যাচে যথাক্রমে ২৬, ১৪ ও ০ রান করেছেন। দুই বোলার জোফরা আর্চার এবং আদিল রশিদের ফিটনেস নিয়েও দু:শ্চিন্তা রয়েছে ইংল্যান্ডর। আর্চারের বাঁ পায়ে সমস্যা আছে, লেগ স্পিনার রশিদের সমস্যা কাঁধে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত