মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সিলভা

bcv24 ডেস্ক    ০৮:৪৫ পিএম, ২০১৯-০৬-২৬    634


মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সিলভা

প্রিমিয়ার লিগের আসন্ন ২০১৯-২০ মৌসুমই ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে ডেভিড সিলভার শেষ মৌসুম। তারকা এই মিডফিল্ডার নিজের এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৩ বছর বয়সী সিলভাকে সিটিজেনদের ক্লাব ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ছাড়াও চারটি ইএফএল কাপ ও এফএ কাপের শিরোপা জিতেছেন। ২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন সাবেক এই স্প্যানিশ তারকা। সিটির সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর অন্য কোন প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিবেন না বলেই নিশ্চিত করেছেন। 

এ সম্পর্কে সিলভা বলেন, ‘এটাই আমার শেষ মৌসুম। আমি মনে করি দশ বছর আমার জন্য যথেষ্ঠ। এর আগে ক্লাব আমাকে আরো দুই বছর চুক্তি নবায়নের কথা জানিয়েছিলো। কিন্তু আমি এক বছরের জন্য রাজী হয়েছি। অন্য কোন দলে গিয়ে সিটির বিপক্ষে মাঠে নামাটা আমি কল্পনাই করতে পারি না।’

ঘরোয়া মৌসুমে গত বছর সিটি আধিপত্য দেখালেও ইউরোপিয়ান আসরে এখনো সাফল্য ধরা দেয়নি। যদিও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতে না পাওয়ায় মোটেই হতাশ নন সিলভা। তিনি বলেন, ‘কখনো হয়তবা এই অর্জনটিও আমাদের পূরণ হবে। তখন হয়তো আমি থাকবো না। কিন্তু প্রতি বছরই যদি গত মৌসুমের মত সফলতার নিশ্চয়তা থাকে তবে আমি এই মুহূর্তে চুক্তি বৃদ্ধি করতে প্রস্তুত আছি। ছোটবেলায় কখনই মনে হয়নি এতদুর আসতে পারবো, ক্লাব ক্যারিয়ারে এত কিছু অর্জন করতে পারবো। সে কারনেই আমি অনেক খুশী। এখানকার মানুষ আমার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, যেভাবে সমর্থন করেছে তা সত্যিই অবিশ্বাস্য। এখন পরিবারই আমার কাছে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। পরিবারের সাথে বেশী সময় কাটাতে চাই। আরো একটি বছর এখানে আছি, দেখা যাক কি হয়।

সিলভার এই সিদ্ধান্তে দারুন হতাশ হয়েছেন সিটি বস পেপ গার্দিওলা। জানুয়ারিতে তিনি সিলভার সাথে নতুনভাবে চুক্তি করার জন্য অনেক চেষ্টা করেছেন। নিজের শহরের ক্লাব লাস পালমাসের হয়ে ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে সিলভার দীর্ঘদিনের। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন এজন্য প্রথমে লাস পালমাসকে লা লিগায় উন্নীত হতে হবে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত