সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে ভারতের চোরাই ও ব্যবহৃত ফোন

bcv24 ডেস্ক    ০৯:৫২ পিএম, ২০১৯-০৬-২৬    244

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে ভারতের চোরাই ও ব্যবহৃত ফোন

ভারতে চুরি হওয়া ও পুরানো মোবাইল ফোন সেট বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। চট্টগ্রামে ভারত থেকে আসা চোরাই মোবাইল ফোনের একটি চালান ধরা পড়ার পর এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা। গত শনিবার নগরীর রেয়াজউদ্দিন বাজারের রয়্যাল প্লাজায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ১৬১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হাসান কায়কোবাদ চট্টগ্রাম কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় (কালোবাজারি) একটি মামলা করেন সোমবার রাতে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মীর্জা সায়েম মাহমুদ বলেন, সিলেট সীমান্ত হয়ে চোরাই মোবাইল সেটের একটি চালান চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে গত শনিবার খবর পান তারা। সেই খবরের ভিত্তিতে রেয়াজউদ্দিন বাজারের রয়্যাল প্লাজায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে তারা জানতে পারেন, সিলেট থেকে আবদার কাইয়ূম নামে এক ব্যক্তির নামে দুই কার্টন মোবাইল ফোন সেট পাঠানো হয়েছে। 

সায়েম জানান, কার্টন দুটি তল্লাশি করে মোট ১৬১টি ব্যবহৃত মোবাইল সেট পাওয়া যায়। এসব ফোনের কল লিস্টে পাওয়া যায় ভারতীয় নম্বর। ৫৪টি সেটের সঙ্গে প্যাকেটও ছিল। অভিযান চলাকালে সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে প্রাপক আবদার কাইয়ূমকে ফোন করে মাল বুঝে নেওয়ার জন্য যেতে বলা হলেও তিনি যাননি। পরে পুলিশ ফোনগুলো জব্দ করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মোবাইল সেটগুলোর প্রাপক আবদার উদ্দিন কাইয়ূম রেয়াজ উদ্দিন বাজারের হাসিনা মার্কেটের ১ নম্বর গলির ‘কেটেল’ নামের একটি দোকানের মালিক। তার বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের জমিরঘোনা এলাকায়। 

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান বলেন, মোবাইল সেটগুলোর ডায়াল লিস্টে ভারতীয় নম্বর ছাড়াও অনেক ফোনে পাওয়া ছবি ও তথ্য থেকে বোঝা গেছে, সেগুলো এসেছে ভারত থেকে। পুরনো প্যাকেটে থাকা একটি মোবাইল সেটের সঙ্গে ভারতের জামশেদপুরের একটি দোকানের ক্যাশমেমোও পাওয়া গেছে। তদন্ত চলাকালে নাঈম উদ্দিন নামে এক ব্যক্তির মাধ্যমে প্যাকেটসহ ৫৬টি এবং প্যাকেট ছাড়া ১০৮টি মোবাইল ফোনের চালানের ইনভয়েসের কপি পুলিশকে পাঠান কাইয়ূম। 

তিনি দাবি করেন, সিলেটের বন্দর বাজারের করিম উল্লাহ মার্কেটের এক্সপার্ট টেলিকম নামের একটি দোকান থেকে কিনে ওই ফোনগুলো তিনি কুরিয়ারে চট্টগ্রামে এনেছেন। 

পরিদর্শক ইলিয়াছ বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি সিলেটের করিম উল্লাহ মার্কেটে এক্সপার্ট টেলিকম নামে কোনো দোকান নেই। আর ইনভয়েসে পাঠানো মোবাইল ফোন সেটের মডেল ও আইএমইআই নম্বরের সঙ্গে জব্দ করা সেটের মিল নেই। পুলিশের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সৈয়দ নিজাম উদ্দিন ও সৈয়দ আরিফ উদ্দিন নামে সিলেটের দুই ভাই চোরাই সেটগুলো সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসেন। সিলেটের করিম উল্লাহ মার্কেটের ঠিকানা ব্যবহার করে তারা ভারতীয় চোরাই মোবাইল সেটগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠান। পাশাপাশি বাংলাদেশ থেকে চোরাই ফোন সংগ্রহ করেও তারা ভারতে পাঠান। 

এর সঙ্গে কুরিয়ার সার্ভিসের লোকজনও জড়িত থাকতে পারে- এমন সন্দেহ প্রকাশ করে পরিদর্শক ইলিয়াছ বলেন, একটি কার্টন নিজামের নামে পাঠানো হলেও আরেকটি কার্টনে প্রেরকের নাম ছিল সাহল খান। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক কর্মচারী। গত ১৮ জুন সিলেটে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই ওই চালান পাঠানো হয়। সাহল খান ছাড়াও চট্টগ্রামের কাইয়ূম, সিলেটের নিজাম ও আরিফকে এ মামলায় আসামি করেছে গোয়েন্দা পুলিশ। 

তবে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাহল খান বলেন, আমি বর্তমানে ঢাকার দিলকুশা শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত আছি। ২০১৩-২০১৫ সালের দিকে সিলেট শাখায় চাকরি করার সময় সৈয়দ আরিফ উদ্দিনের সাথে আমার পরিচয় হয়। গত ১৮ জুন আরিফ আমাকে ফোন করে জানায়, তিনি কিছু মাল পাঠাবেন চট্টগ্রামে। দেরি হয়ে যাওয়ায় সিলেটের বুকিং ম্যানেজার সেগুলো নিচ্ছেন না। আমি তখন বুকিং ম্যানেজারকে ফোন করে বুকিং নিতে অনুরোধ করি। বুকিং ম্যানেজার তখন প্রেরক হিসেবে আমার নাম বসিয়ে দেন। 

পরিদর্শক ইলিয়াছ বলেন, বাংলাদেশের বাজারে চোরাই সেট বিক্রি করতে হলে আইএমইআই নম্বর পরিবর্তন করতে হয়। অনেক সময় সেগুলো পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু ভারতীয় এসব সেট কম্পিউটারে রিফ্রেশ করে সহজে বাজারে বিক্রি করা যায়। পাশাপাশি বাংলাদেশে চুরি হওয়া মোবাইল সেটগুলোও ভারতে পাঠিয়ে দেওয়া হলে একইভাবে সেখানে বিক্রি করা যায়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত