গভীর রাতে টিএসসির কক্ষ থেকে ঢাবির ছাত্রছাত্রী উদ্ধার

bcv24 ডেস্ক    ০৯:৫৩ পিএম, ২০১৯-০৬-২৬    279

গভীর রাতে টিএসসির কক্ষ থেকে ঢাবির ছাত্রছাত্রী উদ্ধার

গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একটি কক্ষ থেকে দুই ছাত্রছাত্রীকে উদ্ধার করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে টিএসসির একটি সংগঠনের কক্ষ থেকে দুজনকে উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। উদ্ধারকৃতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে পড়েন এবং স্যার এফ রহমান হলের আবাসিক ছাত্র। অপরদিকে ছাত্রীটিও একই বর্ষের এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। 

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, গতকাল মঙ্গলবার) গভীর রাতে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে টিএসসি থেকে দুই ছাত্রছাত্রীকে উদ্ধার করেন। তাঁদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সাধারণত রাত ১০টার পর টিএসসিকেন্দ্রিক সংগঠনগুলোর কক্ষ বন্ধ থাকে। কিন্তু কাল কেন ওই সংগঠনের কক্ষটি খোলা ছিল এবং তাতে দুজন ছাত্রছাত্রী কীভাবে ছিল, সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হবে, বলেন প্রক্টর। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য জানান, তাঁরা রাত ১টার সময় ওই কক্ষের সামনে গিয়ে দরজা ও লাইট বন্ধ দেখতে পান। ১০ মিনিট দরজা ধাক্কানোর পর ভেতর থেকে দুজন দরজা খোলেন এবং তাঁরা বের হয়ে আসেন। 

প্রক্টরিয়াল টিমের সদস্যরা আরো বলেন, পরিচয় জানতে চাইলে প্রথমে দুজনই ভুল নাম-পরিচয় দেন। ছেলেটি নিজের নাম শাহরিয়ার কবির আর মেয়েটি আতিকা বিনতে হোসেন বলে পরিচয় দেন। পরে তাঁদের আসল পরিচয় উদঘাটন করা যায়। সম্প্রতি পুলিশের সিআইডি বিভাগ ঢাবির প্রশ্ন ফাঁসে জড়িত যে ৮৭ শিক্ষার্থীর নামে অভিযোগপত্র দিয়েছে, তাতে ছাত্রীটির নামও রয়েছে বলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানিয়েছেন। 

এদিকে, বিশ্ববিদ্যালয় চলাকালীন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের কার্যক্রম চালায়। এরপরে বিশেষ কোনো কর্মসূচি থাকলে অনুমতি সাপেক্ষে রাত ১১টা পর্যন্ত কক্ষ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। অভিযোগের বিষয়ে শাহরিয়ার কবির (ছদ্মনাম) বলেন, তাঁরা কক্ষের ভেতর ঘুমাচ্ছিলেন। কেননা ছাত্রীটি তাঁর গ্রামের বাড়ি গাজীপুর থেকে আসতে আসতে রাত সাড়ে ১১টা বেজে যায়। তাই হলে না গিয়ে তিনি এখানেই থাকেন। 

যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জরুরি কোনো কাজে কোনো ছাত্রীর হলে ফিরতে দেরি হলে হল প্রশাসনের বিশেষ অনুমতিতে তিনি হলে প্রবেশ করতে পারেন। যে সংগঠনটির কক্ষ থেকে দুই ছাত্রছাত্রীকে উদ্ধার করা হয়েছে সেই সংগঠনটির সভাপতি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনার বিষয়ে টিএসসির পরিচালক মহিউজ্জামান বলেন, সংগঠনগুলোর সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কক্ষ ব্যবহার করার নিয়ম আছে। আমি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করি। রাতে যা ঘটেছে সে বিষয়ে আমার কিছু করার নেই।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত