বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৮:২৯ এএম
বিনামূল্যে বিতরণের জন্য ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের জন্য প্রায় ১৭ কোটি ১৯ লাখ বই ছাপাচ্ছে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি ৯৮ লাখ টাকা। ৩২০টি লটে এসব বই সরবরাহের কাজ পেয়েছে দেশীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে আরো ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, মাধ্যমিক ও উচ্চ, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং কারিগরি (ট্রেড বই) স্তরের বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, ১৭ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৮ কপি বই ছাপাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বিভাগ। এতে ব্যয় হবে ৪৩৫ কোটি ৯৮ লাখ টাকা। ৩২০টি লটে এসব বই সরবরাহের জন্য দেশীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে ঢাকা ওয়াসার ‘পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ (ফেজ-১) (২য় সংশোধিত)’ প্রকল্প বাস্তবায়ন কাজের খরচ বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নাসিমা বেগম জানান, এই কাজে আগে ব্যয় ধরা হয়েছিলো ২২ কোটি ২৬ লাখ টাকা।
তিন কোটি ৮৮ লাখ টাকা বেড়ে বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ২৬ কোটি ১৩ লাখ টাকা। বৈঠকে ‘ঢাকা ওয়াসার অধীন সাভার উপজেলার তেতুলঝরা ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড নির্মাণ (প্রথম পর্ব) শীর্ষক’ প্রকল্পের জন্য কোরিয়ার প্রতিষ্ঠান হোন্ডো রোটেন কোম্পানির সঙ্গে সরকারের চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছিলো ২৯২ কোটি ৮৮ লাখ টাকা। তবে বর্তমানে এটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ কোটি টাকা। ব্যয় বেড়েছে ২১ কোটি ১২ লাখ টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত