বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৮:৩০ এএম
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দেশের তাঁত শিল্পের উন্নয়নে ১৫৮ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল বুধবার সংসদে সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তিনি তথ্য জানান।
তিনি জানান, তাঁতীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন শীর্ষক এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, সর্বশেষ তাঁত জরিপ অনুযায়ী দেশে বর্তমানে হস্ত চালিত তাঁতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৭৮১টি।
এ ছাড়া বন্ধ তাঁতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৬৭৩টি। বন্ধ থাকা তাঁতগুলো পুন:চালুর লক্ষ্যে তাঁতীদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় মূলধন সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ৪৪ হাজার ২৪০ জন তাঁতীকে ৬৫ হাজার ৪৫১ টি তাঁতের অনুক‚লে ৭৫ কোটি ৬ লাখ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
মন্ত্রী বলেন, এ ছাড়া সুতা রং আমদানির ক্ষেত্রে তাঁতীদের ব্যবহার্য কতিপয় উপকরণে ৫ শতাংশের অতিরিক্ত শুল্ক ও সমুদয় মূল্য সংযোজন কর মওকুফ করে আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। এর বাইরে মাদারিপুরের শিবচরে ‘শেখ হাসিনা তাঁত পল্লি’ স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত