নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান

bcv24 ডেস্ক    ০৮:৩৫ এএম, ২০১৯-০৬-২৭    586


নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান

বার্মিংহামের এজবাস্টনে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। কিউইদের দেওয়া ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান করেছে সরফরাজ আহমেদের দল। এই জয়ে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

কিউইদেরে জবাব দিতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তানকে জয় এনে দিয়েছে বাবর আজম ও হারিস সোহেলের ব্যাট। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করেছেন বাবর। আর ‘ব্যাক টু ব্যাক’ ফিফটি করেছেন সোহেল।  শুরুতে স্কোরবোর্ডে ১৯ রান তুলতে ওপেনার ফখর জামানকে (৯) সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। দলীয় ৪৪ রানে আরেক ওপেনার ইমাম-উল-হককে (১৯) তুলে নেন লকি ফার্গুসন।

এরপর মোহাম্মদ হাফিজকে (৩২) নিয়ে ৬৬ রানের জুটি গড়েন বাবর। এই জুটি ভাঙেন কেন উইলিয়ামসন। হাফিজ ফিরলে সোহেলকে নিয়ে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান বাবর। দু’জনে মিলে করেছেন ১২৬ রানের জুটি। শেষ দিকে দলীয় ২৩৬ রানে সোহেল (৬৮) শিকার হোন রান আউটের। ততক্ষণে অবশ্য জয়টা হাতের মুঠোয় চলে আসে পাকিস্তানের।

শেষ পযর্ন্ত সরফরাজকে (৫) সঙ্গে নিয়ে দলকে স্বস্তির জয় এনে দেন বাবর। তার ১২৭ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে।  এর আগে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেললেও পাকিস্তানের পেস আক্রমণের সামনে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। স্কোরবোর্ডে ৮৩ রান যোগ হতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরে তাদের। 

প্রথম ধাক্কাটা দেন মোহাম্মদ আমির। ব্ল্যাক ক্যাপসদের দলীয় ৫ রানের মাথায় মার্টিন গাপটিলের (৫) স্ট্যাম্প ভেঙে দেন এই পেসার। সেই ধাক্কা সামলানোর আগেই শাহীন আফ্রিদি তুলে নেন কলিন মুনরোকে (১২)। চাপের মুখে গত দুই ম্যাচের মতো এবারও স্তম্ভ হয়ে ওঠার চেষ্টা করেন উইলিয়ামসন। তিনি এক প্রান্ত আগলে রাখলেও দ্রুত ফিরে যান দুই সতীর্থ রস টেইলর (৩) এবং টম লাথাম (১)। দু’জনকেই উইকেটরক্ষক সরফরাজের হাতে ক্যাচ বানান শাহীন। 

গত দুই ম্যাচে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করলেও এবার সফল হননি উইলিয়ামসন। জিমি নিশামের সঙ্গে চেষ্টা করেন বড় জুটি গড়তে। কিন্তু শাদাব খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন উইলিয়ামসন (৪১)। এমন বিপর্যয়ের মুখে কলিন ডি গ্রান্ডহোমকে নিয়ে অনবদ্য এক ইনিংস খেলেন নিশাম। দু’জনে মিলে গড়েন ১৩২ রানের জুটি। দলীয় ২১৫ রানের মাথায় রান আউট হোন গ্রান্ডহোম (৬৪)।  

গ্রান্ডহোম ফিরলেও ইনিংসের শেষ বল পযর্ন্ত থেকে লড়াই চালিয়ে যান নিশাম। শেষ বলে ওহাব রিয়াজকে ছক্কা মেরে দলের স্কোর করেন ২৩৭ রান। নিশাম ১১২ বল খেলে অপরাজিত ছিলেন ৯৭ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ৩ ছক্কায়। নিশামকে সঙ্গ দেওয়া মিচেল স্যান্টনার অপরাজিত ছিলেন ৫ রানে।  পাকিস্তানের বিপক্ষে জিতলে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হতো নিউজিল্যান্ডের। অন্যদিকে শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে কিউইদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না সরফরাজদের সামনে। সেই লক্ষ্যে বুধবার (২৬ জুন) বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুখোমুখি হয় দু’দল। 

বার্মিহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। কিন্তু বৃষ্টির কবলে পড়ে টস হয় এক ঘন্টা পর। টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত