বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৮:২৮ এএম
দীর্ঘ দিন ধরে রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগতে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
গতকাল বুধবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘ক্রিটিক্যাল ইউনিটে’ ভর্তি করা হয়েছে বলে তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন।
গতকাল বুধবার মতিঝিলের এজিবি কলোনির মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রামের বিভাগীয় সম্মেলনে তিনি বলেন, সকালে এরশাদকে সিএমএইচের ক্রিটিক্যাল ইউনিটে’ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানান জি এম কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কথা জানান এরশাদের চিকিৎসকরা। গুরুতর অসুস্থ হয়ে নির্বাচনে দলীয় প্রচার-প্রচারণার কার্যক্রমেও অংশ নিতে পারেননি তিনি।
নিজের আসন রংপুর-৩ এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা থাকলেও পরে নিজেকে ঢাকার আসন থেকে সরিয়ে নেন এরশাদ। সিঙ্গাপুর থেকে ফিরে এসে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে আসীন করেন ভাই জি এম কাদেরকে। পরে নিজের সমুদয় সম্পত্তি দান করেন ট্রাস্টে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত