রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৫৫ এএম
তুড়ি মারার মতো মেয়েদের প্রেমে ফেলতে পারদর্শী ছেলেদের সঙ্গে ‘প্লেবয়’ নাম জুড়ে দেওয়া হয়। ডেটিংয়ে বেশি সময় কাটানো আর প্রেমিকা বদলাতে থাকা তরুণদের এই নামে ডাকে সবাই।
তেমন একজনের চরিত্রে অভিনয় করলেন অপূর্ব। ‘প্লেবয়’ নামের একটি নাটকে এই ভূমিকায় দেখা যাবে তাকে।
গল্পে অপূর্ব'র নাম রাইদ। সত্যিকারের ভালোবাসা নিয়ে প্লেবয় এই তরুণের হাত ধরেন মেহজাবীন চৌধুরী। তার চরিত্রের নাম নূরা। ভালোবাসার মানুষের একাকিত্বে কিংবা যন্ত্রণায় ছায়ার মতো পাশে থাকতে চান তিনি।
‘প্লেবয়’ পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্প তারই। চিত্রনাট্য সাজিয়েছেন আসাদ জামান। সম্প্রতি রাজধানীর উত্তরা ও তেজগাঁওয়ে এর শুটিং হয়েছে।
নির্মাতা রাজ বললেন, ‘প্লেবয় নাম দেখেই আন্দাজ করতে পারছেন গল্পটা। তবে এখানে একটা বক্তব্য তুলে ধরেছি।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবা, নীলাঞ্জনা নীল, পূজা, মিলি বাশার। আগামি সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘প্লেবয়’। এর আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত