কোন পথে যাচ্ছে টিভি নাটক

bcv24 ডেস্ক    ০৭:১৭ পিএম, ২০১৯-০৬-২৭    421


কোন পথে যাচ্ছে টিভি নাটক

দর্শক টিভি নাটক দেখে না, নাকি টিভি নাটকে দেখার মতো কিছু নেই? এই প্রশ্নটি চলতি সময়ে বেশ জোরালো হয়ে দেখা দিয়েছে। যে দর্শকদের নিয়ে এত আলোচনা-সমালোচনা, তারাই পাশের দেশের টিভি চ্যানেলে নিয়মিত বিভিন্ন সিরিয়াল দেখছে। সেসব দেখতে পারলে আমাদের চ্যানেলগুলোর নাটক তারা দেখছে না কেন তা নিয়েও নানা জিজ্ঞাসা বিদ্যমান। এই দর্শকই একটা সময় দেশীয় নাটক দেখার জন্য উন্মুখ থাকতো। বেসরকারি পর্যায়ে টিভি চ্যানেল চালুর শুরুর দিকে নাটকের এই হ-য-ব-র-ল অবস্থা ছিল না। সেই সময়েও অনেক ধারাবাহিক ও খণ্ড নাটক দর্শকপ্রিয় হয়। এদিকে গেল দুই বছরে যে নাটকগুলো আলোচনায় এসেছে তার সবক’টি ইউটিউবের কল্যাণে এসেছে। 

একটা বিষয় লক্ষণীয়, ভারতীয় সিরিয়ালগুলো কিন্তু ইউটিউবের কল্যাণে জনপ্রিয় হচ্ছে না।

টেলিভিশনে প্রচার হয়েই সেগুলো দর্শকের মনে দাগ কাটছে। তাহলে প্রশ্ন জাগতে পারে কি নেই আমাদের টিভি নাটকে?  কোন দিকে যাচ্ছে আমাদের টিভি নাটক? 

এই প্রসঙ্গে মঞ্চ-টিভি ও চলচ্চিত্র অভিনেতা তারিক আনাম খান বলেন, নাটক বরাবরই সমাজ-পরিবারের কথা বলে। বিশেষ করে যে নাটকে পারিবারিক আবহ থাকে দর্শক সেটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। আমাদের কালজয়ী নাটকগুলোর দিকে তাকালে আমরা সেটি দেখতে পাই। সময়ের সঙ্গে পরিবর্তন আসবে। তাই বলে কেউ মূলধারা থেকে বের হয়ে যাবে না। পরিবর্তন শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে হচ্ছে। কিন্তু তারা নিজের স্বকীয়তা থেকে সরে যাচ্ছে না। ভারতীয় সিরিয়ালগুলো বরাবরই পরিবার কেন্দ্রিক। তাদের নাটকে পরিবারের বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি থেকে শুরু করে মন্দ মানুষ ও ভালো মানুষদের উপস্থাপন করা হয়। আমাদের গেল কয়েক বছরে পরিবার কেন্দ্রিক কয়টা নাটক হয়েছে? 

আমাদের এই সময়ে নাটকে বিষয়বস্তু থাকে প্রেম-ভালোবাসা, কিংবা দর্শকদের হাসানো। নাটক দেখলে মনে হয় বাবা-মা ছাড়াই তাদের জন্ম হয়েছে। আমি মনে করি নির্মাতাদের পারিবারিক গল্পের দিকে জোর দিতে হবে। তাহলে দর্শক আবারো টিভি নাটক দেখবে। এদিকে টিভি নাটকে এখন আরো একটি বিড়ম্বনা হলো মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের প্রচার। নাটকের মধ্যে বেশি সময় ধরে বিজ্ঞাপনের যন্ত্রণায় দর্শক টিভি নাটক দেখে না বলে মন্তব্য করেন অনেকে। ঈদে বেশ কয়েকজন নির্মাতা ও শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। টেলিভিশন দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে ঈদের দিন নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, প্রিয় দর্শক, দুঃখিত। টিভিতে আসলেই নাটক দেখার কোনো মজা নাই। অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে নিজের নাটক দেখতে পারেননি তিনি। 

শিহাব শাহীন আরো বলেন, নাটকের মধ্যে চ্যানেলগুলো যেভাবে বিজ্ঞাপন দেয়, সেটা সহ্য করে নাটক দেখাটা মুশকিল। ফলে চ্যানেল থেকে দর্শকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। চ্যানেলের পিঠও দেয়ালে ঠেকে যাচ্ছে। 

এ থেকে উত্তরণের রাস্তা তাদেরই বের করতে হবে। নাটক সংশ্লিষ্টদের মতে এই সময়ে একদিকে টিভি নাটকে বেশি বিজ্ঞাপনের যন্ত্রণা, অন্যদিকে ভালো গল্পের অভাব। এই দু’য়ের কারণেই মূলত দর্শক টিভি নাটক দেখছে না। টেলিভিশন ও ইউটিউব কখনো এক হতে পারে না। টেলিভিশনের অনেক দায়বদ্ধতা থাকে। ইউটিউবের মতো যেমন-তেমন নাটক প্রচার করা থেকে টিভি চ্যানেলগুলোকে বের হয়ে আসতে হবে। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত