‘ভারতে’ ভেল্কি দেখালেন বুড়ো সালমান!

bcv24 ডেস্ক    ০৮:৪৩ পিএম, ২০১৯-০৪-১৬    594


‘ভারতে’ ভেল্কি দেখালেন বুড়ো সালমান!

বলিউড সুপারস্টার সালমান খানের ‘ভারত’ এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা। এই ছবিতে বলিউড ভাইজানকে ছয়টি ভিন্ন লুকে দেখা যাবে। আর সেই লুক দেখার জন্য ভক্তদের তর সইছে না। সিনেমায় এক সাধারণ মানুষের শিশু থেকে অগ্রজ নাগরিক হওয়ার যাত্রা দেখানো হবে, যার দেশ ভারত। সেই ভ‚মিকায় রয়েছেন সালমান।

আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে ‘ভারত’-এর ট্রেইলার। নির্মাতারা চাইছেন ভক্তদের উজ্জীবিত করতে।

আজ মাইক্রো- ব্লগিং সাইট টুইটারে সালমান খান ‘ভারত’ ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন, যা দেখলে বিস্মিত হবেন যে কেউ। ছবিতে সাদা চুল-দাড়ি-গোঁফের সালমানকে দেখে অবাক ভক্তকুল। তবে বুড়ো লুকেও সালমানকে হ্যান্ডসাম লাগছে!

ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে সালমান খান লিখেছেন, ‘আমার চুল-দাড়িতে যত সাদা দেখছেন, তার চেয়ে অনেক রঙিন আমার জীবন।’চলতি বছরের ঈদে মুক্তি পাবে সালমানের নতুন সিনেমা ‘ভারত’। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে এ মহাতারকার। চলছে প্রযোজনা-পূর্ব কাজ। ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের একসঙ্গে কাজ করলেন সালমান। টিজার মুক্তির পর ভক্তকুলে তুমুল সাড়া পড়েছে। সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। আপাতত ট্রেইলারের অপেক্ষায় তাঁরা। ২৪ এপ্রিল মুক্তি পাবে ট্রেইলার।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে।

‘ভারত’ যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভ‚ষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। সূত্র: ডিএনএ


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত