শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৪ এএম
রোমান্টিক ইমেজ ভেঙে এবার পুরোপুরি অ্যাকশান অবতারে আসছেন বলিউডের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতীয় দক্ষিণী ছবি ‘সাহো’তে নতুন শ্রদ্ধাকে আবিষ্কার করবেন ‘আশিকি ২’-এর ভক্ত দর্শকরা।
অভিনয়ের শুরু থেকে এখন পর্যন্ত বরাবরই পর্দায় বেশ সাধারণ চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। তবে এবার ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে দক্ষিণী ছবি ‘সাহো’র মধ্যদিয়ে একটু ভিন্ন রূপে পর্দায় আসছেন এই অভিনেত্রী।
ছবিটিতে দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে প্রভাস ও শ্রদ্ধা দুজনকেই। যদিও বরাবরই অ্যাকশন দৃশ্যে অভিনয় করেণ প্রভাস। তবে শ্রদ্ধার জন্য অ্যাকশনের দৃশ্যে অভিনয় করার ব্যাপারটা কিছুটা নতুনই।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সাহো’র টিজার। যেটি ছিল অ্যাকশন, টান টান উত্তেজনা এবং রোমান্টিকতায় ঠাঁসা। যেখানে প্রভাসের সাথে শ্রদ্ধার অ্যাকশনও সবার মন কেড়েছে।
টিজারে দেখা শ্রদ্ধার অ্যাকশন দৃশ্যের ব্যাপারে ‘সাহো’র পরিচালক সুজিতও বলছেন এমনটাই। সম্প্রতি একটি সাক্ষঅৎকারে তিনি জানালেন, সাহোতে প্রভাসের বিপরীতে সবচেয়ে ভালো কাস্টিং শ্রদ্ধা কাপুরই।
ছবিটির অধিকাংশই শুটিং করা হয়েছে আবুধাবিতে এবং বর্তমানে ‘সাহো’ টিম শুটিংয়ের জন্য উড়াল দিয়েছে ইউরোপে।
‘সাহো’তে প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও রয়েছেন বলি অভিনেতা জ্যাকি শ্রফ, নীল নীতিন, চাঙ্কি পান্ডে, মহেশ মাঞ্জরেকর, অরুন বিজয়, এভেলিন শর্মা প্রমূখ। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি বছরের ১৫ই আগস্ট মুক্তি পাবে সুজিত পরিচালিত ‘সাহো’।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত