শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
ইয়াশ রোহান ও সাফা কবির অভিনীত ‘গন কেইস’ ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে গতকাল রাতে। ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপ অ্যাপে 'দেবী' খ্যাত নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত প্রথম এই ওয়েব সিরিজটি দেখা যাবে।
নির্মাতা জানান, সাত পর্বের এই ওয়েব সিরিজটি একসঙ্গে বায়োস্কোপে মুক্তি পাবে। প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিটের মতো থাকবে।
অনম বিশ্বাস বলেন, ‘‘পুরোপুরি সিনেমার উত্তেজনা আর অ্যারেঞ্জমেন্টে এ সিরিজটি নির্মাণ করেছি। ‘গন কেইস’ ওয়েব সিরিজটিতে ক্লাইমেক্স আছে, কমেডি আছে, সাসপেন্স আছে। এই কাজটি করতে গিয়ে সত্যি সত্যিই সিনেমার মতোই বেশ এক্সাইটিং পেয়েছি।’’
একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে মজার ওয়েব সিরিজ ‘গন কেইস’। এটি প্রযোজনা করেছে বঙ্গ। ইয়াশ রোহান ও সাফা কবির ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নূরে আলম নয়ন, ইকবাল, আদনান অদীব খান, সাইফ ইমাম, ওহি, কৃতিকা, তাপু, অন্ত আজাদ ও বাবলু।
‘গন কেইস’ ওয়েব সিরিজটির গল্প লিখেছেন অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ, আদনান আদীব খান। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস, মুহম্মদ আবু রাজীন, আদনান আদীব খান এবং এম আর মুকুট। ওয়েব সিরিজটিতে কয়েকটি গানও শুনতে পাবেন দর্শক। গানের কথা লিখেছেন অনম বিশ্বাস। কণ্ঠ দিয়েছেন সামি, নাজিম রাইহান ফিরোজ, আলিম।
ওয়েব সিরিজটি দেখতে হলে বায়োস্কোপের অ্যাপ ডাউনলোড অথবা সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত