শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
তিনি নাকি দুর্ভাগা। ছয়বার মনোনয়নের পর অবশেষে ২০১৬ সালে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য জেতেন অস্কার। ১১ বার মনোনয়ন পেয়ে মাত্র তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন। তবে এসবের আগেই ‘টাইটানিক’ ছবি দিয়েই বিশ্বের শতকোটি দর্শকের হৃদয় জয় করেছেন। তিনি লিওনার্দো ডি’ক্যাপ্রিও। শুধু সাধারণ নারী কেন, বড় বড় বলিউড তারকারও ‘ক্রাশ’ তিনি।
শুধু চলচ্চিত্রই নয়, পরিবেশও এই হলিউড তারকার মনোযোগের বিষয়। পরিবেশের বিষয়ে বরাবরই তাঁর কণ্ঠস্বর জোরালো হয়েছে। আর তাই প্রথম অস্কার হাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘আসুন, আমরা সবাই আমাদের পৃথিবীর প্রতি যত্নশীল হই।’ দক্ষিণ ভারতের চেন্নাইয়ের পানিসংকটও ভাবিয়েছে অস্কারজয়ী এই হলিউড তারকাকে। বিবিসি নিউজের একটি খবর তাঁর মনোযোগ কেড়েছে।
সেখানে বলা হয়েছে, চেন্নাইয়ের প্রধান চারটি জলাধার পানিশূন্য। তাই সেখানকার মানুষেরা ভয়াবহ পানিসংকটের ভেতর দিয়ে জীবন যাপন করছে।
চেন্নাইয়ের একটা কূপের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে নিওলার্দো ডিক্যাপ্রিও লিখেছেন, ‘দক্ষিণ ভারতের চেন্নাই চরম পানিসংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এই অবস্থায় কেবল তুমুল বৃষ্টিই বাঁচাতে পারে চেন্নাইকে। কূপটাও খালি আর শহরটাও পানিশূন্য। এর প্রধান চারটি জলাধার একেবারে পানিশূন্য। সরকারি ট্যাংক থেকে পানি নেওয়ার জন্য জনগণকে ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে দাঁড়াতে হচ্ছে। এই অবস্থায় যত দ্রুত সম্ভব একটা সমাধানে পৌঁছাতে হবে। পানির স্তর যতই কমেছে, আশপাশের হোস্টেল আর সরাইখানাগুলো সাময়িকভাবে বন্ধ হয়েছে। শহরের হর্তাকর্তারা যখন একটা বিকল্প উপায় খুঁজছেন, তখন শহরের সাধারণ মানুষ কেবল বৃষ্টির জন্য প্রার্থনা করছে।'
লিওনার্দো ডিক্যাপ্রিওর ইনস্টাগ্রামে একনজর চোখ বুলালে দেখা যাবে, সেখানে হলিউড নয়, বরং প্রাধান্য পেয়েছে পরিবেশবিষয়ক বিভিন্ন ইস্যু। বিলুপ্তপ্রায় ওরাংওটাং রক্ষা থেকে সমুদ্র বাঁচাও আন্দোলন-এ সবকিছুই ভাবাচ্ছে এই অভিনেতাকে। এই তো কিছুদিন আগেই ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ খ্যাত এই অভিনেতা ওয়ার্ল্ডস ইকোনমিক ফোরামের একটি ভিডিও শেয়ার করেন। যেটি দিল্লির গাজীপুরের ময়লার আস্তানার ওপর নির্মিত। এই ভিডিওতে বলা হয়েছে, প্রতিবছর এই আবর্জনার স্তূপ ১০ মিটার করে উঁচু হচ্ছে এবং একসময় এর উচ্চতা আগ্রার তাজমহলকে ছাড়িয়ে যাবে।
যা হোক, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মালি বুতে কয়েকজন বন্ধুর সঙ্গে ভলিবল খেলছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সেখানেই দুর্ঘটনাক্রমে একটা বল এসে সরাসরি তাঁর মুখে আঘাত করে। যদিও আঘাত গুরুতর ছিল না, নিওলার্দোর মুখে চিহ্ন ফেলতে পারেনি। এই ঘটনা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। আর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রের পাশে ভলিবল খেলতে খুবই ভালোবাসেন এই হলিউড তারকা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত