সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:১৫ এএম
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনায় ‘অনধিকারচর্চা’ বন্ধ করতে পিয়ংইয়ং গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে। পারমাণবিক কর্মসূচি প্রশ্নে অচলাবস্থা সৃষ্টির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলে আসার কয়েকদিন আগে তারা এ ব্যাপারে সিউলকে সতর্ক করলো। খবর এএফপি’র।
ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনের পর থেকেই পরমাণু সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ে। নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগে আগ্রহী হবে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে তারা ব্যর্থ হওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের যৎসামান্য যোগাযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের জন্য সপ্তাহান্তে সিউলে যাওয়ার কথা রয়েছে। মুন গত বুধবার বলেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ‘পর্দার আড়ালের আলোচনা’ অব্যাহত রয়েছে। তারা তৃতীয় সম্মেলনের প্রস্ততি নিয়ে কথা বলছে।
শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া লিখিত এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নানানভাবে সংলাপ অব্যাহত রয়েছে।’ সম্প্রতি সিউল উত্তর কোরিয়াকে ৮০ কোটি ডলার মূল্যের খাদ্য সাহায্য দিয়েছে। কিন্তু উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতির দক্ষিণ কোরিয়ার সমালোচনা করে বলেন, ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করার মাধ্যমে সিউল তাদের দেশকে শক্ত অবস্থানে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে।’
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত এক বিবৃতিতে তিনি বলেন, পারমাণুবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ‘সরাসরি পক্ষ’ হচ্ছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সরকারের অনধিকারচর্চা কোনভাবেই কাম্য না।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত