সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:০৬ এএম
মেক্সিকোর নদীতে ভেসে ওঠা এক অভিবাসন প্রত্যাশী ও তার মেয়ের ছবি দেখে আরও একবার থমকে গেছে বিশ্ব। পৃথিবীর সামনে আরও একবার ফুটে উঠেছে অভিবাসন সংকটের ভয়াবহতা। ওই ছবিতে দেখা যায়, অস্কার আলবের্তো মারটিনেজ রামিরেজ নামের ওই অভিবাসীর কাঁধ জড়িয়ে আছে তার ২৩ মাস বয়সী মেয়ে ভ্যালেরিয়া। বাবার টি-শার্টের ভেতরেই নিথর হয়ে আছে মেয়ের দেহ। নদীর ঢেউ যেন মেয়েকে টেনে না নিয়ে যায় সেজন্য তাকে এভাবেই আঁকড়ে ধরে ছিলেন বাবা মার্টিনেজ। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। প্রাণ হারাতে হয়েছে দুজনকেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে এসব কথা জানিয়েছেন ছবিটি ক্যামেরায় ধারণ করা সাংবাদিক জুলিয়া লি ডাক। গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। সর্বশেষ গত সোমবার জলে ভেসে আসা এল সালভেদরের এক অভিবাসী ও তার মেয়ের পানিতে ভেসে আসা নিথর মরদেহের ছবি ভাবিয়ে তোলে সবাইকে। সবার চোখের সামনে যেন ভেসে উঠেছে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর দেহ। চলতি সপ্তাহেই শিশুসহ আরও তিনজন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। শিশুটির মায়ের সঙ্গে কথা বলে এই ছবির পেছনের গল্প শুনিয়েছেন জুলিয়া।
জুলিয়া গার্ডিয়ানকে জানান, তিনি অনেকদিন ধরেই অপরাধ বিষয়ক সাংবাদিকতা করেন। ‘আমি এমন অনেক মরদেহ দেখেছি, অনেক ডুবে যাওয়া লাশ দেখেছি। রিও ব্রাভোর স্রোত অনেক শক্তিশালী, এখানে প্রায়ই এমন ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনাটি এমন কিছু, যা দেখে আমিও চমকে গেছি। বাবা তার মেয়েকে নিজের টিশার্টের ভেতরে ঢুকিয়ে নিয়েছিলেন। মেয়েকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করে গেছেন তিনি।’
জুলিয়ার প্রশ্ন, এই ভয়াবহতার পরও কি কিছু পাল্টাবে। এই পরিবারের কিছুই নেই। একটু ভালো জীবনের আশায় তার সবকিছু বাজি রাখছেন। এমন দৃশ্যের পরও কি আমরা নতুন করে ভাববো না। এর পরেও যদি নীতিনির্ধারকরা বিচলিত না হন তবে বলতে হবে আমাদের সমাজের পরিণতি খুব খারাপ। চলতি বছর এখন পর্যন্ত লিও গ্রান্দে পাড়ি দিতে গিয়ে অনেক অভিবাসীর মৃত্যু হয়ছে যা বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে নিয়ে প্রায়ই অনেক কথা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী উত্তরাঞ্চলেও এমন সংকট রয়েছে।
জুলিয়া বলেন, আমি প্রতিদিনই এমন দৃশ্য দেখি। এই পরিবারগুলো যে কোনও কিছুর জন্য তৈরি থাকে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত