আমেরিকা হামলা করলে ইরান একা থাকবে না: রাশিয়া

bcv24 ডেস্ক    ০৭:৩০ পিএম, ২০১৯-০৬-২৭    587


আমেরিকা হামলা করলে ইরান একা থাকবে না: রাশিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যদি যুদ্ধের মতো কোনো পাগলামি পূর্ণ সিদ্ধান্ত নেয় তাহলে তেহরান একা থাকবে না বরং বহু দেশ তার পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ। 

মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, গত বুধবার কাবুলভ মস্কোয় সাংবাদিকদের বলেন, আমেরিকা যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরান কখনো একা থাকবে না। 

তিনি বলেন, শুধু রাশিয়া নয় বরং বহু দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল। 

কাবুলভ বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে তবে এখনো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব। 

তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি যুদ্ধ চাই না। যখন আমরা যুদ্ধের কথা বলি তখন মাঝেমধ্যে তা স্বল্প সময়ের সংঘাতকে বোঝায়। দুর্ভাগ্যজনক হচ্ছে এই আশঙ্কা এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না, কারণ উত্তেজনা এখন চরমে। অবশ্য এটি এড়ানো অসম্ভব নয়; এজন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত