শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫১ এএম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। যদিও এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে জয়ের কথাই শুনিয়েছেন সৌম্য সরকার।
বার্মিংহামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামি ২ জুলাই এজবাস্টনে মুখোমুখি হবে দল দুটি। মাঠে নামার আগেই অবশ্য দুই দলের ক্রিকেট ভক্তদের কথার লড়াই শুরু হয়ে গেছে। বাংলাদেশের খেলোয়াড়রা অবশ্য এখন বিশ্রামে। ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরবে ৩০ জুন। আপাতত যে যার মতো করে সময় কাটাচ্ছেন। বেশিরভাগ ক্রিকেটার বার্মিংহামের বাইরে। টিম হোটেল হায়াত রিজেন্সিতে সৌম্যের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক।
বৃহস্পতিবার সকালে টিম হোটেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সৌম্য। সেখানে তার কণ্ঠে ছিল ভারতকে হারানোর দৃঢ় বিশ্বাস। ভারত ম্যাচ নিয়ে এই ওপেনারের বক্তব্য, ‘ওরা এগিয়ে আছে আমরা যদি এটা চিন্তা করে খেলতে নামি, তাহলে আগেই পিছিয়ে যাবো। জেতার মানসিকতা নিয়ে নামতে হবে। আমরা এখনও সেমিফাইনালের দৌড়ে আছি। নেতিবাচক চিন্তা না করে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে ওদের সঙ্গে জেতা সম্ভব এবং আমরাই জিতবো।’
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সঙ্গে বোলিংটাও দারুণ। যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, জসপ্রীৎ বুমরা ও ভুবেনেশ্বর কুমারকে নিয়ে গড়া তাদের ভয়ঙ্কর বোলিং আক্রমণ। ভারতের বোলিং আক্রমণ নিয়ে সৌম্যর বক্তব্য, ‘ভারতীয় দলে বিশ্বের এক নম্বর পেস বোলার আছে। ওদের স্পিনারও ভালো। তাদের বিপক্ষে আমাদের পরিকল্পনা ভালো হতে হবে। ওই দিন কার বল ভালো হয়, সেগুলো ঠিক করে খেলতে হবে। সব দিন তো সবার ভালো যায় না। এজন্য পিক করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
দুই দলের পার্থক্য করতে গিয়ে সৌম্য বললেন, ‘ওরা ভারত, আমরা বাংলাদেশ-এটাই মূল পার্থক্য। মাঠে গিয়ে যারা ভালো খেলবে, তারাই জিতবে। বড় টুর্নামেন্টে কেউ যদি নাম ধরে খেলতে যায়, তাহলে ব্যাকফুটে থাকতে হবে। ওদের শক্তি ও দুর্বল দিকগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জিততে পারবো।’
সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে শেষ দুই ম্যাচ জিতলেই শুধু হবে না, অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ অবশ্য এসব নিয়ে ভাবতে চায় না। সৌম্যর কথায় তা স্পষ্ট, ‘কে কার সঙ্গে খেলবে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ওটা আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা আমাদের কাজটা করতে চাই, আর সেদিকেই মনোযোগ আমাদের। সামনের ম্যাচ দুটি জিতে আমাদের কাজটা করে রাখতে চাই।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত